জুরাছড়িতে অপরাজিতা শলক হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন

জুরাছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

সারাবাংলা

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় অপরাজিতা শলক হোস্টেল নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।রবিবার

2026-07-19T15:40:51+00:00
2026-07-19T15:40:51+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
জুরাছড়িতে অপরাজিতা শলক হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন
জুরাছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৩:৪০ পিএম   (ভিজিট : ১০৬)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় অপরাজিতা শলক হোস্টেল নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

রবিবার (১৯ জুলাই) সকালে জুরাছড়ি উপজেলায় পৌঁছালে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জুরাছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্যরা।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বরুণ বিকাশ দেওয়ান, জুরাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমন চাকমা, দুমদুম্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শান্তি রাজ চাকমা, স্থানীয় হেডম্যান মায়া নন্দ দেওয়ান,  বিএনপির সভাপতি অনিল বরণ চাকমা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপন চাকমাসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ কাজল তালুকদার বলেন, পার্বত্য অঞ্চলে শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মানসম্মত আবাসনের সুযোগ নিশ্চিত করতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। অপরাজিতা ছাত্রী হোস্টেল নির্মাণের মাধ্যমে জুরাছড়ির প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীরা বিশেষভাবে উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, বর্তমান রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আন্তরিকতার সঙ্গে কাজ করছে। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগসহ বিভিন্ন খাতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করার প্রচেষ্টা চলমান রয়েছে।

অনুষ্ঠি শেষে অতিথিরা নির্মাণকাজের সফল বাস্তবায়ন কামনা করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy