লোহাগড়ায় চারা বিতরণ করলেন নিপুণ রায় চৌধুরী এমপি

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

সারাবাংলা

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত 'ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি '-কর্মসূচির অংশ হিসেবে নড়াইলের লোহাগড়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন গাছের চারা

2026-07-19T15:43:59+00:00
2026-07-19T15:43:59+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
লোহাগড়ায় চারা বিতরণ করলেন নিপুণ রায় চৌধুরী এমপি
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৩:৪৩ পিএম   (ভিজিট : ২৩)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত 'ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি '-কর্মসূচির অংশ হিসেবে নড়াইলের লোহাগড়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি নিপুণ রায় চৌধুরী। 

রবিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১১টায় শহরের প্রানকেন্দ্রে অবস্হিত ঐতিহ্যবাহী লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে তিনি ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা বিতরন করেন। এ সময় তিনি বিদ্যালয় চত্বরে গাছের চারা রোপণ করেন নিপুন রায় চৌধুরী। 

পরে বিদ্যালয় চত্বরে প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামানের সভাপতিত্বে ও লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: টিপু সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল -১ আসনের সংসদ সদস্য ও নড়াইল জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নড়াইল -২ আসনের সংরক্ষিত নারী আসনের এমপি এ্যাড, নিপুণ রায় চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল -২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড.এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ। 

সমাবেশ শেষে সংরক্ষিত মহিলা আসনের এমপি নিপুণ রায় চৌধুরী নড়াইলের উদ্দেশ্যে লোহাগড়া ত্যাগ করেন। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে এডভোকেট নিপুন রায় চৌধুরী সড়ক পথে নড়াইলের লোহাগড়ার মধুমতী সেতুর টোল প্লাজায় পৌঁছালে নড়াইল ও লোহাগড়ার দলীয় নেতা-কর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy