আড়াইহাজারে পৃথক স্থানে দুটি আত্মহত্যা, পারিবারিক কলহের অভিযোগ

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে শনিবার দিবাগত রাতে পৃথক স্থানে দুটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। এর একটি উপজেলার ফতেপুর ইউনিয়নের কাইমপুর এলাকায়

2026-07-19T15:53:20+00:00
2026-07-19T15:53:20+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আড়াইহাজারে পৃথক স্থানে দুটি আত্মহত্যা, পারিবারিক কলহের অভিযোগ
আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৩:৫৩ পিএম   (ভিজিট : ৩৫)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে শনিবার দিবাগত রাতে পৃথক স্থানে দুটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। এর একটি উপজেলার ফতেপুর ইউনিয়নের কাইমপুর এলাকায় এবং অপরটি ব্রাহ্মন্দী ইউনিয়নের নিাইরচর এলাকায় ঘটেছে। দুটি ঘটনাই পারিবারিক কলহের জের ধরে ঘটেছে বলে জানা গেছে।

রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৭টায় উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বড় বিনাইরচর এলাকায়  ভিকটিম দুই সন্তানের জননী আমেনা আক্তার মায়া (৪২) এর লাশ নিজ ঘর থেকে উদ্ধার করেছে আড়াইহাজার থানা পুলিশ। তার স্বামী নাম আসলাম হোসেন। তিনি পারিবারিক কলহের জের ধরে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে ভিকটিমের পরিবার লাশ ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে আড়াইহাজার থানায় সংবাদ দেন। 

সংবাদ পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তত করে লাশ মর্গে পাঠিয়েছে। মৃত্যুর কারণ ও বিস্তারিত তথ্য ময়না তদন্তের রিপোর্ট আসলে জানা যাবে বলে পুলিশ জানায়।

অপর দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের কাইমপুর (জোয়ার হামছাদী) এলাকায় মালয়েশিয়া ফেরত যুবক মজিবুর রহমান (২৮) কিটনাশক পানে আত্মহত্যা করেছেন বলে সংবাদ পাওয়া গেছে। 

তিনি ওই গ্রামের মৃত ইব্রাহিমের পুত্র এবং গত ৬ মাস আগে প্রবাস থেকে ছুটিতে বাড়ি  এসেছেন বলে জানা গেছে। 

পারিবারিক কলহের জেরে তিনি ( ১৬ জুলাই ) কিটনাশক পান করে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালে রেফার করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৮ জুলাই) সকালে মজিবুরের মৃত্যু হয়।

আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন জানান, নিহত মায়ার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মজিবুরের লাশের ময়না তদন্ত (এ রিপোর্ট লিখা পর্যন্ত) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে হচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy