গাজীপুরে কৃষিজমিতে অবৈধ বালু ভরাট বন্ধ ঘোষণা, জরিমানা আদায়

স্টাফ রিপোর্টার গাজীপুর

সারাবাংলা

গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ড্রেজার মেশিন বসিয়ে পৌরসভার উত্তর ভাদার্ত্তী এলাকায় বাইপাস-সংলগ্ন পেট্রল পাম্পের আশপাশের কৃষি জমিতে বালু

2026-07-19T16:16:52+00:00
2026-07-19T16:16:52+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গাজীপুরে কৃষিজমিতে অবৈধ বালু ভরাট বন্ধ ঘোষণা, জরিমানা আদায়
স্টাফ রিপোর্টার গাজীপুর
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৪:১৬ পিএম   (ভিজিট : ২৭)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ড্রেজার মেশিন বসিয়ে পৌরসভার উত্তর ভাদার্ত্তী এলাকায় বাইপাস-সংলগ্ন পেট্রল পাম্পের আশপাশের কৃষি জমিতে বালু ভরাট কার্যক্রম স্থগিত এবং মোবাইল কোর্টে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

রোববার (১৯ জুলাই) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা এই অভিযান পরিচালনা করেন।

মোবাইল কোর্ট ও সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, শীতলক্ষ্যা নদীতে ড্রেজার মেশিন বসিয়ে পাইপের মাধ্যমে কালীগঞ্জ পৌরসভার উত্তর ভাদার্ত্তী এলাকার কৃষিজমিতে বালু ভরাট করছিল স্থানীয় একটি অসাধু চক্র। বিষয়টি নজরে এলে রোববার সরেজমিনে পরিদর্শন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। 

ঘটনার সত্যতা পেয়ে অনুমতি ছাড়া কৃষি জমিতে বালু ভরাট করে জমির শ্রেণি পরিবর্তনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বালু ভরাট কার্যক্রম বন্ধ ঘোষণা করে ব্যবহৃত ড্রেজার ও পাইপসহ সব সরঞ্জাম দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

জরিমানার অর্থ পরিশোধ করেন বালু ভরাটে যুক্ত ড্রেজারের প্রতিনিধি, ঘোনপাড়া এলাকার মৃত করিম মিয়ার ছেলে আবুল কালাম (৩৫)।

প্রসঙ্গত, গত বুধবার (১৫ জুলাই) ভোররাত থেকে শুরু হওয়া এই বালু ভরাট কার্যক্রম প্রায় চার দিন চলার পর আজ বন্ধ ঘোষণা করা হলো। এর আগে প্রকাশ্যে অনুমোদনহীন ভাবে কৃষি জমি ভরাট করা হচ্ছিল। এই কাজের জন্য প্রধান সড়কের ওপর দিয়ে আড়াআড়িভাবে পাইপ বসানো হয়, যা যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে। 

বালু ভরাটের প্রস্তুতির অংশ হিসেবে গত ১০ জুন কালীগঞ্জ পৌরসভার উত্তর ভাদার্ত্তী এলাকায় প্রধান সড়কের ওপর দিয়ে এই পাইপ বসানো হয়েছিল। কোনো দপ্তরের অনুমোদন ছাড়াই বসানো এই পাইপ প্রায় এক মাসের বেশি সময় ধরে সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করলেও এতদিন তা অপসারণে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি স্থানীয় প্রশাসন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy