প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৪:১৮ পিএম (ভিজিট : ৪১)

X
ছবি: প্রতিনিধি
নীলফামারীর ডোমারে জুলাই শহীদ দিবস উদযাপনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে ডোমার পৌরসভা বিএনপি সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টো।
সভার শুরুতে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন করা হয়।
ডোমার পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিকের সভাপতিত্বে এবং ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাহাত চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল খালেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান নুরী, ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি তালেবুল ইসলাম, ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রুহুল আমিন, ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনর রশীদ হারুন, ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তহুরুল ইসলাম, পৌরসভা কৃষকদলের সাবেক সভাপতি রেজাউল ইসলাম, পৌরসভা মৎস্যজীবি দলের সাবেক সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, পৌরসভা শ্রমিক দলের সাবেক সভাপতি জুয়েল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সুমন ইসলাম প্রমূখ।