দেশ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাজনীতি করতে হবে: সৈয়দ এমরান সালেহ প্রিন্স

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপির শক্তি হচ্ছে তৃণমূলের নেতাকর্মী এবং জনগণ। ত্যাগী ও পরীক্ষিত

2026-07-19T17:04:36+00:00
2026-07-19T17:04:36+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
দেশ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাজনীতি করতে হবে: সৈয়দ এমরান সালেহ প্রিন্স
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৫:০৪ পিএম   (ভিজিট : ২১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপির শক্তি হচ্ছে তৃণমূলের নেতাকর্মী এবং জনগণ। ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে দলকে অধিকতর শক্তিশালী করতে হবে। ব্যক্তি বা গোষ্ঠীস্বার্থ নয়, দেশ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাজনীতি করতে হবে।

রোববার সকালে ধোবাউড়ায় জেলা পরিষদ ডাক বাংলোতে উপজেলার জাতীয়তাবাদী ছাত্রদল ও জাতীয়তাবাদী যুবদলের ইউনিয়নভিত্তিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।  
 
এ সময় বৈঠকে সাংগঠনিক কার্যক্রম, দলের ঐক্য, আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি এবং জনগণের সঙ্গে অধিকতর নিবিড় যোগাযোগ বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে সৈয়দ এমরান সালেহ প্রিন্স নেতাকর্মীদের প্রতি বিএনপির রাজনৈতিক ব্যাকরণ, রসায়ন ও সমীকরণ গভীরভাবে অনুধাবন করার আহবান জানিয়ে বলেন আমাদের রাজনৈতিক নীতি, আদর্শ ধারন করে দলীয় ও রাজনৈতিক কর্মকান্ডে জন সম্পৃক্ততা বৃদ্ধি এবং জনগনের সাথে মেলবন্ধন রচনা করতে রাজনৈতিক কৌশল নির্ধারণ করতে হবে। 

তিনি বলেন, দলের  চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ গঠন ও গণতন্ত্রকে আরও সুসংহত করার যে অঙ্গীকার গ্রহণ করা হয়েছে, তা বাস্তবায়নে ছাত্রদল ও যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, ছাত্রদল ও যুবদল কেবল রাজনৈতিক সংগঠন নয়; বরং সমাজ গঠন, মানবিক কর্মকাণ্ড এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ তরুণ প্রজন্ম গড়ে তোলার অন্যতম শক্তি। জনগণের আস্থা অর্জন করতে হলে শৃঙ্খলা, সততা, নিষ্ঠা ও জনসম্পৃক্ততাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

নেতাকর্মীদের প্রতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক দর্শন, আদর্শ ও জীবনসংগ্রাম গভীরভাবে অধ্যয়ন, বিশ্লেষণ ও অনুসরণ করার আহ্বান জানিয়ে প্রিন্স বলেন, তাঁদের আদর্শ, ত্যাগ, দেশপ্রেম এবং জনগণমুখী রাজনীতিকে ধারণ করতে পারলেই একজন নেতাকর্মী নিজেকে বিএনপির প্রকৃত কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন।

তিনি স্থানীয়ভাবে মাদক,জুয়া,সন্ত্রাস,চাদাবাজি,চোরা চালান,নারী ও শিশু নির্যাতনসহ সামজিক অপরাধের বিরুদ্ধে সোচ্চার হতে নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে বলেন যার যার এলাকায় শান্তি, শৃঙ্খলা,স্থিতিশীলতা, সম্প্রীতি বজায় রাখতে ছাত্র দল ও যুবদলসহ অংগ সংগঠনের নেতাকর্মীদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে।  দলের কেউ যদি এসব অপরাধের সাথে যুক্ত থাকে, তবে তাদের কাউকে ছাড় দেয়া হচ্ছে না। 

অপরাধীদের দলীয় শেল্টার দেয়া যাবে না। তিনি বলেন, নেতাকর্মীদেরও কর্ম করে চলতে হয়, তবে তা ক্ষমতা বা দলীয় প্রভাবে অবৈধ বা অনৈতিকতার মাধ্যমে নয়। জনগণ অপছন্দ করে, এমন কোনো কাজ বিএনপি নেতাকর্মীদের করা যাবে না। বিগত ফ্যাসিস্ট আমলে আওয়ামী লীগ নেতাকর্মীদের অবৈধ ও অনৈৈতিক কাজে জড়িয়ে পড়ার কথা উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, তাদের পরিণতি কি হয়েছে তা সকলেই জানেন। তারা জন ধিকৃত হয়ে আজ ফেরারী জীবন যাপন করছেন। বিএনপি ফ্যাসিস্ট নয়, জনগণের গনতান্ত্রিক দল। সে হিসাবেই সকলকে কাজ করতে হবে। 

তিনি আরও বলেন, তৃণমূলের মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে তাদের আস্থা ও ভালোবাসা অর্জনের মধ্য দিয়েই বিএনপির আদর্শ বাস্তবায়ন সম্ভব। আদর্শচ্যুত রাজনীতি কখনো দীর্ঘস্থায়ী হয় না। তাই সংগঠনের প্রতিটি পর্যায়ে আদর্শিক চর্চা, রাজনৈতিক শিক্ষা এবং সাংগঠনিক শৃঙ্খলা আরও জোরদার করতে হবে। 

প্রিন্স বলেন, ইউনিয়নভিত্তিক সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে হবে। প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, নতুন নেতৃত্ব বিকাশ এবং তরুণদের সম্পৃক্ত করার মাধ্যমে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করতে হবে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জনগণের সুখ-দুঃখে পাশে থাকাই একজন রাজনৈতিক কর্মীর প্রধান দায়িত্ব। মানুষের সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করতে হবে এবং এমন কোনো কর্মকাণ্ডে জড়ানো যাবে না, যাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ সাংগঠনিক বিভিন্ন বিষয় তুলে ধরেন। সৈয়দ এমরান সালেহ প্রিন্স তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি আগামী দিনে ধোবাউড়া উপজেলার প্রতিটি ইউনিয়নে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।

ময়মনসিংহ উত্তর জেলা যুব দলের সহ সভাপতি আবুল কাশেম ডলার এর সভাপতিত্বে এবং  জেলা যুব দলের যুগ্ম সম্পাদক ফরহাদ আল রাজি ও উপজেলা ছাত্র দলের আহবায়ক জালাল উদ্দীন এর সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় ধোবাউড়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন, আব্দুল কুদ্দুস, গোয়াতলা ইউপি চেয়ারম্যান জাকিরুল ইসলাম তালুকদার টোটন,দক্ষিণ মাইজপাড়া ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, আব্দুল মোমেন শাহীন, যুব দল নেতা আমিনুল ইসলাম, মাসুদ চৌধুরী, রোজেল বিশ্বাস, ফারুক হোসাইন, রফিকুল ইসলাম, ছাত্র দল নেতা সাইফুল ইসলাম পলাশ, তোফায়েল আহমেদ, রকিবুল হাসান হৃদয়সহ জেলা, উপজেলা,ইউনিয়ন যুব দল, ছাত্র দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy