চট্টগ্রামে ইন্টারনেট সেবার কোম্পানিতে হামলা: র‍্যাবের হাতে গ্রেপ্তার আরও ৮

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রামে ইন্টারনেট সেবার এক কোম্পানিতে হামলার ঘটনায় আরও আটজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র‍্যাব।র‍্যাব-৭ রোববার জানিয়েছে, হামলার ঘটনায়

2026-07-19T17:35:13+00:00
2026-07-19T17:35:13+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে ইন্টারনেট সেবার কোম্পানিতে হামলা: র‍্যাবের হাতে গ্রেপ্তার আরও ৮
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৫:৩৫ পিএম   (ভিজিট : ২৬)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামে ইন্টারনেট সেবার এক কোম্পানিতে হামলার ঘটনায় আরও আটজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-৭ রোববার জানিয়েছে, হামলার ঘটনায় ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও থেকে শনাক্ত করে 'প্রধান সমন্বয়কারী'সহ এ আটজনকে গ্রেপ্তার ও হামলায় ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার চারজনের হামলার ছবি প্রকাশ করে এই বাহিনী।

গত সোমবার (১৩ জুন) দুপুরে চট্টগ্রাম নগরীর বাকলিয়া এক্সেস রোড এলাকায় ডিজিটাল ডট নেট (ডিডিএন) নামে একটি ইন্টারনেট সেবার কোম্পানিতে হামলা-ভাঙচুর চালায় এক দল লোক।

কোম্পানির মালিক পক্ষের অভিযোগ, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের অনুসারী বিদেশে পালিয়ে থাকা মোবারক হোসেন ইমন ওরফে ডেবিট ইমন এককালীন দুই কোটি টাকা ও মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল তাদের কাছ থেকে। ওই টাকা না পেয়ে হামলা ঘটানো হয়। বিষয়টি নিয়ে ইমনের সঙ্গে কোম্পানির মালিকের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে।

ওই ঘটনায় চকবাজার থানায় মামলা করেন ডিডিএনের এক কর্মকর্তা। সেখানে অভিযোগ করা হয়, গত ১১ জুলাই ডিডিএনের মালিক আদিল বিন মাহমুদের নম্বরে ডেভিড ইমন পরিচয়ে ফোন করে এককালীন ২ কোটি টাকা ও মাসিক ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সোমবার দুপুরে বাকলিয়া এক্সেস রোডে তাদের কোম্পানিতে ৩০/৪০ জন ‘সন্ত্রাসী’ অস্ত্রশস্ত্র নিয়ে অফিসে গিয়ে অতর্কিত ভাঙচুর শুরু করে। বিভিন্ন ধরনের কম্পিউটার, ল্যাপটপ, আসবাব, গ্লাস ভাঙচুর করে অন্তত ১৫ লাখ টাকা ক্ষতি করে। ‘সন্ত্রাসীরা’ তিনটি মোবাইল ফোন, ড্রয়ার থেকে নগদ ৪৭ হাজার এবং কোম্পানির পরিচালকের কাছ থেকে ৩৫ লাখ টাকা ভর্তি ব্যাগ নিয়ে যায়।

হামলার ঘটনার দুই দিনের মাথায় পুলিশ আট জনকে গ্রেপ্তার করেছিল। তারা হলেন- মো. ইউনুস (৪১), ইমরান হোসেন চ্যাং (৩১), আকবর হোসেন (২৪), মো. সুমন (২৭), গিয়াস উদ্দিন (২১), মো. নয়ন (২০) ও আবদুল নাহিদ ওরফে ফরহাদ (২৮)।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy