কিশোরগঞ্জে গতবছরের প্রশ্নে এইচএসসি পরীক্ষা গ্রহণ: পরীক্ষার্থীদের ক্ষোভ

স্টাফ রিপোর্টার, নীলফামারী

সারাবাংলা

চলমান ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার একটি কেন্দ্রে ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে। প্রায়

2026-07-19T19:23:23+00:00
2026-07-19T19:23:23+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কিশোরগঞ্জে গতবছরের প্রশ্নে এইচএসসি পরীক্ষা গ্রহণ: পরীক্ষার্থীদের ক্ষোভ
স্টাফ রিপোর্টার, নীলফামারী
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৭:২৩ পিএম   (ভিজিট : ৫২)
ফাইল ছবি
X

ফাইল ছবি

চলমান ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার একটি কেন্দ্রে ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে। প্রায় ১ ঘণ্টা ৪৫ মিনিট পরীক্ষা নেওয়ার পর ভুল ধরা পড়লে ২০২৬ সালের প্রশ্নপত্র সরবরাহ করে পুনরায় পরীক্ষা নেওয়া হয়।

রোববার (১৯ জুলাই) সকাল ১০টায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা স্কুল এন্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হওয়া ইতিহাস বিষয়ের পরীক্ষায় এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, পরীক্ষার্থীদের হাতে ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের প্রশ্নপত্র তুলে দেওয়া হয়। সকাল ১০টা থেকে বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা ওই প্রশ্নপত্রেই উত্তর লিখতে থাকেন। পরে ভুলটি ধরা পড়লে কেন্দ্র্র কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করে ২০২৬ সালের সঠিক প্রশ্নপত্র বিতরণ করে। এরপর নতুন প্রশ্নে সময় বাড়িয়ে বেলা ২টা ২০ মিনিট পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়।

একাধিক পরীক্ষার্থীরা জানান, শুরুতে প্রশ্নপত্রে কিছু অসংগতি তাদের নজরে এলে দায়িত্বপ্রাপ্ত কক্ষ পরিদর্শকদের বিষয়টি জানানো হলেও তারা বিষয়টি গুরুত্ব দেননি। দীর্ঘ সময় পর কর্তৃপক্ষ বুঝতে পারে যে ভুল প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে। পরীক্ষার্থী শুভ মিয়া বলেন, ‘আজ আমাদের ইতিহাস পরীক্ষা ছিল। দুইটি রুমে আমরা যখন চারটি সৃজনশীল উত্তর লেখা শেষ করি তখন একজন শিক্ষক এসে আমাদের নতুন প্রশ্নপত্র দেন। 

ততক্ষণে প্রায় এক ঘণ্টা ৪৫ মিনিট সময় শেষ হয়ে গেছে। আবার নতুন করে আমাদের সাতটা সৃজনশীল লিখতে হয়েছে। একজন শিক্ষার্থীর পক্ষে কীভাবে ১১টি উত্তর লিখা সম্ভব?’

এ বিষয়ে বড়ভিটা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বাদশা আলমগীরকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমরা সঠিক প্রশ্ন দিয়ে পরীক্ষা নিয়েছি।’ একাধিক শিক্ষার্থীর অভিযোগের কথা তাকে জানালে ব্যস্ত আছেন বলে ফোন কেটে দিয়ে বন্ধ করে রাখেন। কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমানের মুঠোফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলে কোনো উত্তর পাওয়া যায়নি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুজ্জামান বলেন, আমি বর্তমানে মিটিংয়ে আছি। বিষয়টি সম্পর্কে অবগত আছি, এই বিষয় নিয়ে আমরা ইউএনও মহোদয়ের সঙ্গে বসছি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy