বরিশালে ওয়ালটনের এক্সক্লুসিভ ডি‌স্ট্রিবিউটর শোরুম উদ্বোধন কর‌লেন অা‌মিন খান

বরিশাল অফিস

সারাবাংলা

ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পাশে বরিশাল নগরীর সিএন্ডবি পুল এলাকায় যাত্রা শুরু করলো ওয়ালটনের এক্সক্লুসিভ পরিবেশক শোরুম ‘আর আর ইলেকট্রনিক্স’।রবিবার

2026-07-19T22:34:49+00:00
2026-07-19T22:34:49+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বরিশালে ওয়ালটনের এক্সক্লুসিভ ডি‌স্ট্রিবিউটর শোরুম উদ্বোধন কর‌লেন অা‌মিন খান
বরিশাল অফিস
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ১০:৩৪ পিএম   (ভিজিট : ৩৫)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পাশে বরিশাল নগরীর সিএন্ডবি পুল এলাকায়  যাত্রা শুরু করলো ওয়ালটনের এক্সক্লুসিভ পরিবেশক শোরুম ‘আর আর ইলেকট্রনিক্স’। 

রবিবার (১৯ জুলাই) বিকালে শোরুম গ্রাউন্ডে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ওয়ালটনের এক্সক্লুসিভ শোরুম প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ওয়ালটনের মার্কিটিং ও কমিনিউকেশন বিভাগের সিনিয়র নির্বাহী পরিচালক চিত্রনায়ক আমিন খান।

জমকালো আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আর আর ইলেক্ট্রনিক্স এর স্বত্তাধিকারী মোঃ রাকিবুল ইসলাম, ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর আহমেদ আসিফুর রহমান, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক এর সিনিয়র নির্বাহী পরিচালক ফিরোজ আলম, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর (টিম-০১) শহীদুজ্জামান রানা, ওয়ালটনের ব্যবসায় সম্প্রসারণ ও উন্নয়ন বিভাগের ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মইদুল পারভেজ মামুন, ওয়ালটনের ব্যবসায় সম্প্রসারণ ও উন্নয়ন বিভাগর অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর (ব্র্যান্ডিং ইনচার্জ) মোঃ মাহাবুবুল হাসান মিল্টন, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক টিম-০২ এর ইনচার্জ মির্জা মো: মঈনউদ্দীন আলমগীর ও অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর মোঃ মুসফিকুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে আমিন খান বলেন, বরিশালে আর আর ইলেকট্রনিক্স শোরুমটি আধুনিক পরিবেশে তৈরি করা হয়েছে। এই শোরুম প্রমাণ করে ওয়ালটন সত্যিকার অর্থে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিশ্ব মানের পণ্য তৈরি করছে। নতুন শোরুমটিতে ক্রেতাদের জন্য একটি আধুনিক এবং উন্নতমানের কেনাকাটার অভিজ্ঞতা প্রদান করবে। একই ছাদের নিচে মিলবে ঘরের নিত্যপ্রয়োজনীয় ইলেকট্রনিক্স পণ্য। 

ওয়ালটন এখন দেশের গর্বের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ক্রেতারা দেশে তৈরি পণ্য গ্রহণ করছেন বলেই ওয়ালটন আজ এত বড় শিল্প প্রতিষ্ঠান হয়ে উঠেছে। দেশে ইলেকট্রনিক্স পণ্যের চাহিদা মিটিয়ে ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ওয়ালটনের পণ্য এখন ৪০টিরও অধিক দেশে রফতানি হচ্ছে। এই এলাকায় নতুন শোরুমের মাধ্যমে ওয়ালটনের ব্যবসায়িক পরিধি আরও বাড়বে।

আর আর ইলেক্ট্রনিক্সে এর স্বত্তাধীকারী রাকিবুল ইসলাম বলেন, আন্তর্জাতিকমানের পণ্য ও সেবা প্রদানের মাধ্যমে ওয়ালটন আজ বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় ও বিশ্বস্ত ব্র্যান্ড। ওয়ালটনের সঙ্গে ব্যবসায় যুক্ত হয়ে আমরা আনন্দিত। আমাদের প্রত্যাশা আমরা সফলতা পাবো। নতুন এই শোরুমটি থেকে এই এলাকার মানুষ এখন আরও সহজেই ওয়ালটনের পণ্য ও সেবা পাবেন। এখানকার প্রতিটি ঘরে স্থান পাবে দেশে তৈরি ওয়ালটনের পণ্য। পরে কেক কেটে ও বেলুন-ফেস্টুন উড়িয়ে শোরুমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এর আগে ওয়ালটনের পণ্য ক্রয়কারী ক্রেতাদের মধ্যে লটারি বিজয়ীদের পুরুস্কার বিতরণ করা হয়।

চালু হওয়া শোরুমটিতে পাওয়া যাচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের বিদ্যুৎ সাশ্রয়ী ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, ফ্যান, রাইস কুকার, ব্লেন্ডার, ওভেন, এলইডি লাইট, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোনসহ ইলেকট্রিক্যাল, ইকেট্রনিক্স, আইসিটি, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী।

ছবির ক্যাপসনঃ- বরিশালে আর আর ইলেকট্রনিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ালটনের মার্কেটিং ও কমিনিউকেশন বিভাগের সিনিয়র নির্বাহী পরিচালক চিত্রনায়ক আমিন খান ও শোরুম স্বত্তাধীকারী রাকিবুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy