জনগণের টাকা আত্মসাত করলে সরকার ছাড় পাবে না: সারজিস আলম

তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

সারাবাংলা

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই পথযাত্রা উপলক্ষে পথসভা করেছে। রবিবার ১৯ জুলাই বিকেলে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের

2026-07-19T22:40:02+00:00
2026-07-19T22:40:02+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
জনগণের টাকা আত্মসাত করলে সরকার ছাড় পাবে না: সারজিস আলম
তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ১০:৪০ পিএম   (ভিজিট : ৩৫)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই পথযাত্রা  উপলক্ষে পথসভা করেছে।  রবিবার ১৯ জুলাই বিকেলে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের ঐতিহাসিক তেঁতুলতলার পথসভার আয়োজন করে তেঁতুলিয়া উপজেলা জাতীয় নাগরিক পার্টি । 

তেঁতুলিয়া উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহবায়ক অবসরপ্রাপ্ত সেনা কমান্ডো হাবিবুর রহমানের সভাপতিত্বে এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক মো. সারজিস আলম বলেছেন,  বর্তমান সরকারের এমপি ও মন্ত্রিরা বিভিন্ন প্রকল্পের নামে জনগণের কল্যাণের টাকা আত্মসাত করছে। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় খাল খননের নামে খালের বালু পাথর বিক্রি করে হরিলুট করেছে। সেই খাল খননের বরাদ্দের টাকা শেষ শুধু খালটা খাওয়া বাকি আছে। 

তিনি বলেন, এনসিপির নির্বাচিত এমপিরা সংসদ গঠনের পর যত টাকা সরকারি বরাদ্দ পেয়েছে তা সামাজিক মাধ্যমে এবং  জনগণের সম্মুখে হিসাব দিয়েছে। কিন্তু পঞ্চগড়ের এমপি সাহেব সেই হিসাব না দিয়ে দলের লোকজন নিয়ে লুটেপুটে খাচ্ছে। তাই আগামী দিনে চোখে চোখ রেখে পঞ্চগড়ের বরাদ্দকৃত প্রকল্পের টাকা কড়ায় গোন্ডায় হিসাব দিতে হবে।

তিনি আরও বলেন, পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে শ্রমিক সংগঠন পরিচালনাকারি ঠিকাদার লালমনির হাট বুড়িমারীর একজন সাবেক উপজেলা চেয়ারম্যান এবং  আওয়ামীলীগের নেতা। তার সংগে মিলে তেঁতুলিয়া বিএনপি’র নেতারা বাংলাবান্ধা স্থলবন্দরে শ্রমিকদের কষ্টে অর্জিত টাকা লুটেপুটে খাচ্ছে এজন্য তিনি তেঁতুলিয়ার সাধারন শ্রমজীবি মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতির বিরুদ্ধে  প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান । 

তিনি বলেন, পঞ্চগড়-১ আসনে বিএনপি’র নির্বাচিত এমপি ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির ভোটের আগে বলেছিলেন পঞ্চগড়ে একটি বিশ্ববিদ্যালয় ও একটি মেডিকেল কলেজ করা হবে, চিনিকল চালু করা হবে। কিন্তু আমরা কি দেখলাম মেডিকেল কলেজ আর বিশ্ববিদ্যালয় হচ্ছে ঠাকুরগাঁও। তিনি পঞ্চগড়ে দৃশ্যমান উন্নয়ন থেকে বঞ্চিত না করার  জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আর্কষণ করেন।  

পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় নাগরিক পার্টি'র কেন্দ্রীয় সদস্য সচিব এবং রংপুর ৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন এমপি, জাতীয় নাগরিক পার্টি'র মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী, জাতীয় নাগরিক পার্টি'র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং কুড়িগ্রাম ২ আসনের সংসদ সদস্য ডা. আতিক মুজাহিদ এমপি, এনসিপি’র পঞ্চগড় জেলা আহবায়ক এ্যাড. জুলফিকার আলী নয়ন, সদস্য সচিব দিলদার হোসেন দিলু। 

সভায় স্বাগত বক্তব্য রাখেন তেঁতুলিয়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব সায়দার রহমান বাবুল।  জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. ওয়াসিশ এর সঞ্চালনায় উক্ত পথসভায় এনসিপি’র যুবশক্তি সহ  জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy