সিংগাইরে অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে লাখ টাকা জরিমানা, সরঞ্জাম জব্দ

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটার অপরাধে মানিকগঞ্জের সিংগাইরে আব্দুল জলিল নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা

2026-07-20T10:20:20+00:00
2026-07-20T10:20:20+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সিংগাইরে অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে লাখ টাকা জরিমানা, সরঞ্জাম জব্দ
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১০:২০ এএম   (ভিজিট : ২৭)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটার অপরাধে মানিকগঞ্জের সিংগাইরে আব্দুল জলিল নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

রবিবার (১৯ জুলাই) বিকেলে উপজেলার বলধারা এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উপজালা সহকারি কমিশনার (ভূমি) মো: হাবেল উদ্দিন। সেই সঙ্গে মাটি কাটার কাজে ব্যবহৃত দুইটি সেলু মেশিন, দুইটি পাম্প, দুইটি চেসিস, তেইশটি ড্রাম ও আশি ফুট পিভিসি পাইপ জব্দ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বলধারা এলাকার বাসিন্দা আব্দুল জলিল ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে পুকুর থেকে মাটি উত্তোলন করছিলেন। এতে আশপাশের কৃষিজমি ও পরিবেশ হুমকির মুখে পড়ে। এমন সংবাদ পেয়ে রবিবার বিকেলে ওই এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। 

এসময় অভিযোগের সত্যতা পেয়ে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর ১৩ ধারা মোতাবেক অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটিকাটার অপরাধে আব্দুল জলিলকে এক লাখ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে মাটি কাটার কাজে ব্যবহৃত দুইটি সেলু মেশিন, দুইটি পাম্প, দুইটি চেসিস, তেইশটি ড্রাম ও আশি ফুট পিভিসি পাইপ জব্দ করা হয়।

ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: হাবেল উদ্দিন বলেন, অর্থদণ্ডপ্রাপ্ত আব্দুল জলিল প্রশাসনের বিধিনিষেধ উপেক্ষা করে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কেটে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়। জনস্বার্থে পরিবেশ ও কৃষি জমি রক্ষায় অবৈধ ভাবে মাটিকাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy