চলন্ত বাসে নারী শ্রমিককে ধর্ষণচেষ্টা, চালক গ্রেফতার

অনলাইন ডেস্ক

সারাবাংলা

সাভারের আশুলিয়ায় চলন্ত বাসে নারী পোশাক শ্রমিককে ধর্ষণচেষ্টার অভিযোগে আজিজুল শিকদার ওরফে রাজু নামের এক বাসচালককে গ্রেপ্তার করেছে

2026-07-20T10:26:11+00:00
2026-07-20T10:26:11+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চলন্ত বাসে নারী শ্রমিককে ধর্ষণচেষ্টা, চালক গ্রেফতার
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১০:২৬ এএম   (ভিজিট : ২৮)
আজিজুল শিকদার ওরফে রাজু
X

আজিজুল শিকদার ওরফে রাজু

সাভারের আশুলিয়ায় চলন্ত বাসে নারী পোশাক শ্রমিককে ধর্ষণচেষ্টার অভিযোগে আজিজুল শিকদার ওরফে রাজু নামের এক বাসচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (১৯ জুলাই) আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (১৮ জুলাই) সাভারের রাজ ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার বাসচালক আজিজুল শিকদার ওরফে রাজু (৩৭) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হরিণহাটি এলাকার বাসিন্দা। তিনি সাভারের রাজ ফুলবাড়িয়া এলাকায় ভাড়া বাসায় থেকে ইতিহাস পরিবহন’র বাস চালাতেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী আশুলিয়ার ইপিজেড-১ এলাকার একটি তৈরি পোশাক কারখানায় জুনিয়র অপারেটর হিসেবে কর্মরত। গত ১২ জুলাই রাতে নিজ জেলা দিনাজপুর থেকে কর্মস্থলে ফিরছিলেন তিনি। 

রাত তখন আনুমানিক সাড়ে ১২টা। চন্দ্রা চৌরাস্তায় নেমে তিনি আশুলিয়াগামী ‘ইতিহাস পরিবহন’র একটি লোকাল বাসে ওঠেন।

বাসটি শ্রীপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে অন্যসব যাত্রী নেমে যান। এরপরই শুরু হয় চালক ও হেলপারের চক্রান্ত। তারা আর কোনো নতুন যাত্রী বাসে না তুলে দ্রুত গতিতে বাস চালাতে থাকে। বিপদ আঁচ করতে পেরে ওই নারী বাস থামানোর আকুতি জানালেও চালক তাতে কর্ণপাত করেনি।

শ্রীপুর বাসস্ট্যান্ড ও ইপিজেড এলাকার মধ্যবর্তী একটি নির্জন স্থানে পৌঁছালে বাসের হেলপার ওই নারীর ওপর চড়াও হয় এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। চালক আজিজুল শিকদার ওরফে রাজু তখন বাস চালাতে চালাতেই হেলপারকে সহযোগিতা করছিল। 

কোনো উপায় না দেখে, সম্ভ্রম ও জীবন বাঁচাতে চলন্ত বাসের দরজা দিয়ে অন্ধকার সড়কে লাফিয়ে পড়েন ওই নারী। চলন্ত বাস থেকে ছিটকে পড়ে তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে অন্য একটি বাসের সহায়তায় তিনি আশুলিয়া এলাকায় পৌঁছান এবং আত্মীয়দের সহায়তায় থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগ পাওয়ার পর ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাঠে নামে আশুলিয়া থানা পুলিশ। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার এক সপ্তাহ পর সাভার মডেল থানার রাজ ফুলবাড়িয়া এলাকা থেকে মূল অভিযুক্ত চালক আজিজুল শিকদার ওরফে রাজুকে গ্রেপ্তার করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy