গাজীপুরে বিয়ে বাড়িতে ইথানল পান করে দুই যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, গাজীপুর

সারাবাংলা

গাজীপুরে বিয়ে বাড়িতে অ্যালকোহলের ( মদ ) পান করে চিকিৎসাধীণ অবস্থায় দুই যুবকের মৃত্যু হয়েছে।রোববার (১৯ জুলাই) ভোর

2026-07-20T10:49:20+00:00
2026-07-20T10:49:20+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গাজীপুরে বিয়ে বাড়িতে ইথানল পান করে দুই যুবকের মৃত্যু
স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১০:৪৯ এএম   (ভিজিট : ২৫)
ফাইল ছবি
X

ফাইল ছবি

গাজীপুরে বিয়ে বাড়িতে অ্যালকোহলের ( মদ ) পান করে চিকিৎসাধীণ অবস্থায় দুই যুবকের মৃত্যু হয়েছে। 

রোববার (১৯ জুলাই) ভোর একজন ও বিকেলে অপরজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের  মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার ডুলিয়ার বাজার এলাকার রাজ্জাকের ছেলে মো. সজিব (২২) ও একই উপজেলার হাড়োয়া গ্রামের মোস্তফা কামালের ছেলে মোঃ রনি (২০)। 

সজিব কোনাবাড়ী থানাধীন বাইমাইল কাদের
মার্কেট এলাকায় মফিজ উদ্দিনের বাসায় ভাড়া থেকে কাঁচামালের ব্যবসা করতেন। রনি কাদের মার্কেট এলাকায় তোবারক মোল্লার বাসায় ভাড়া থেকে আশুলিয়া পলিট্যাকনিক্যালে পড়াশোনা করতেন। 

স্থানীয়রা জানান, গত ১৩ জুলাই রাতে বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে অ্যালকোহলের (মদ ) পান করে। পরের দিন সকাল থেকে তারা অসুস্থ অনুভব করলে স্থানীয় ফার্মেসী থেকে ওষুধ খায়। কিন্তু তাদের কোন উন্নতি না হলে কোনাবাড়ী ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৯ জুলাই) ভোর চারটার সময় প্রথমে সজিব এবং সাড়ে চারটার সময় রনি মিয়া মারা যায়। 

রনি মিয়ার নানী রেজিয়া খাতুন বলেন,সে আমার সাথে বসবাস করে পড়াশোনা করতো। আমি ভিক্ষাবৃত্তি করে তাকে পড়াশোনা করাচ্ছি। সে এতটাই ভদ্র ছিলো যে কোন নেশা পানি করতনা। তাকে যড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। এর সাথে জড়িতদের শাস্তি চাই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন (Methanol Poisonig) পান করার কারণে মারা গেছে৷ 

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ইফতেখার হোসেন জানান, শাহবাগ থানা থেকে একটি বার্তা পেয়েছি, সেখানে দুজনের মৃত্যুর বিষয়টি জানিয়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা বাংলা মদ বা মিথানল খেয়েছিল। ঘটনাটি গত ১৩ই জুলাই তবে আজ ( রোববার) তারা মারা গেছে। এখন পর্যন্ত থানায় কোন ধরনের অভিযোগ বা মামলা করেনি। ঘটনাস্থলে আমাদের পুলিশ গিয়েছে। মেডিকেল প্রতিবেদন ও তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy