পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের পশ্চিমাঞ্চলের কেরমানশাহ প্রদেশের কুজারান এলাকায় সকালে পরপর দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্প দুটির মাত্রা ছিল

2026-07-20T12:36:11+00:00
2026-07-20T12:36:11+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১২:৩৬ পিএম   (ভিজিট : ২৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ইরানের পশ্চিমাঞ্চলের কেরমানশাহ প্রদেশের কুজারান এলাকায় সকালে পরপর দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্প দুটির মাত্রা ছিল যথাক্রমে ৫ দশমিক ২ এবং ৫ দশমিক ৭।

স্থানীয় সময় সোমবার (২০ জুলাই) সকালে দেশটির পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে এই শক্তিশালী ভূমিকম্পের আঘাত হানে।

প্রথম ভূমিকম্পটি ১৩ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়। এর মাত্রা ছিল ৫ দশমিক ২। এর কিছুক্ষণ পর স্থানীয় সময় সকাল ৭টা ১৮ মিনিটে একই এলাকায় আরও শক্তিশালী ৫ দশমিক ৭ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয়।

এখন পর্যন্ত ভূমিকম্পে হতাহত বা উল্লেখযোগ্য ক্ষতির কোনো সরকারি তথ্য প্রকাশ করা হয়নি।

তবে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সম্ভাব্য ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট এলাকায় জরুরি সেবা ও উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পরিস্থিতি মূল্যায়নের কাজ চালিয়ে যাচ্ছে।

এর মাত্র একদিন আগে, রোববার (১৯ জুলাই) সকালে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের সারান্দ এলাকায় ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১২ কিলোমিটার গভীরে।

ভূতাত্ত্বিক অবস্থানের কারণে ইরান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটি আরবীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় প্লেট দুটির ক্রমাগত গতিশীলতার ফলে সেখানে নিয়মিত ভূমিকম্প অনুভূত হয়।

বিশেষজ্ঞদের মতে, কেরমানশাহ, খুজেস্তান এবং হরমোজগানের মতো পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলো তুলনামূলকভাবে বেশি ঝুঁকিপূর্ণ। অধিকাংশ ভূমিকম্পের মাত্রা খুব বেশি না হলেও, অগভীর গভীরতায় উৎপন্ন কম্পন জনবসতিপূর্ণ এলাকায় বেশি অনুভূত হয় এবং উল্লেখযোগ্য ক্ষতির আশঙ্কা সৃষ্টি করতে পারে।

সূত্র: ইরন প্রেস।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy