প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১:১৫ পিএম (ভিজিট : ২৬)

X
ছবি: প্রতিনিধি
আটঘরিয়ার বিশিষ্ট ক্রিয়াবিদ, মাজপাড়া ইউনিয়ন চেয়ারম্যান ও আটঘরিয়া উপজেলা বিএনপির বহিস্কৃত সদস্য সচিব ফারুক আহমেদ খানকে বাংলাদেশ হকি ফেডারেশন এর নতুন কমিটিতে সদস্য অন্তর্ভুক্ত করার প্রতিবাদে রোববার (১৯ জুলাই) রাতে উপজেলা বিএনপি সাংবাদ সম্মেলন করে প্রতিবাদ ও নিন্দা জানায়।
সংবাদ সম্মেলনের বক্তব্য উপস্থাপন করেন আটঘরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম। উপজেলা বিএনপির দেবোত্তরস্থ কার্যালয়ে বহিস্কৃত বিএনপি নেতা ফারুককে হকি ফেডারেশনের সদস্য মনোনীত করায় প্রতিবাদ ও নিন্দা জানিয়ে হকি ফেডারেশনের সভাপতি এয়ার অ্যাডমিরাল হাসান মাহমুদ এর কাছে ফারুককে অব্যাহতি প্রদানের জন্য এখানকার বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়।
গত ১৮ জুলাই প্রকাশিত হকি ফেডারেশনের পক্ষ থেকে নতুন কমিটির তালিকায় ১৯ নং ক্রমিকে ফারুক আহমেদ খান এর নাম উপজেলা বিএনপি ও তার অঙ্গসংস্থানের নেতা কর্মীরা বিক্ষুব্ধ হয়ে এই সাংবাদ সম্মেলনের আয়োজন করে এবং পরবর্তীতে আর কোন কমিটিতে বিএনপির বহিস্কৃত নেতা ফারুক আহমেদ খানকে অন্তর্ভূক্ত না করার অনুরোধ জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক আহবায়ক আমজাদ হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আছিম উদ্দিন, বিএনপি নেতা বাবলুসহ অন্যান্য নেত্রবৃন্দ।