ধর্ষণের পর হত্যা: চুয়াডাঙ্গায় আসামির মৃত্যুদণ্ড, জরিমানা ২ লাখ টাকা

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা

সারাবাংলা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের স্কুলছাত্রী মরিয়ম (১০)কে ধর্ষণ ও হত্যার দায়ে আদালত একমাত্র আসামী আবুল হোসেন ওরফে

2026-07-20T13:35:08+00:00
2026-07-20T13:38:45+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ধর্ষণের পর হত্যা: চুয়াডাঙ্গায় আসামির মৃত্যুদণ্ড, জরিমানা ২ লাখ টাকা
স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১:৩৫ পিএম  আপডেট: ২০.০৭.২০২৬ ১:৩৮ পিএম  (ভিজিট : ৩১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের স্কুলছাত্রী মরিয়ম (১০)কে ধর্ষণ ও হত্যার দায়ে আদালত একমাত্র আসামী আবুল হোসেন ওরফে ফটিককে মৃত্যুদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানা করেছেন। 

আজ সোমবার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল চুয়াডাঙ্গার বিচারক (জেলা ও দায়রা জজ) মো. মোক্তাগীর আলম  আসামীর উপস্থিতিতে এই মামলার রায় ঘোষণা করেন। 

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২১ ডিসেম্বর গোয়ালপাড়া গ্রামের মরিয়ম খাতুন কয়েকজন শিশুকে সাথে নিয়ে মাঠে শাক তুলতে যায়। এসময় শাক তুলে দেওয়ার কথা বলে আসামী মরিয়মকে একটি ভুট্টাখেতের ভেতর নিয়ে যায় এবং ধর্ষণ শেষে হত্যা করে। 

তদন্ত শেষে পুলিশ অভিযুক্ত আবুল হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আবুল হোসেনের বাড়ি পার্শ্ববর্তী গয়েশপুর গ্রামে। আসামী আদালতে ১৬৪ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। 

চুয়াডাঙ্গার নারী ও শিশু আদালতের পিপি এমএম শাহজাহান মুকুল জানান, ৩১জন স্বাক্ষীর স্বাক্ষগ্রহন শেষে আদালত এই রায় ঘোষণা করেন। রায়ে বাদী ও রাষ্ট্রপক্ষ সন্তষ্ট। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy