প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১:৪৩ পিএম (ভিজিট : ৩৩)

X
সাহেদ করিম
রাজধানীর পল্লবী থানার একটি ওয়ারেন্ট হওয়া মামলায় রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ করিমকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার রাজধানীর ইসিবি চত্বর থেকে ক্যান্টনমেন্ট থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পল্লবী থানার ওসি হাসান বাসির বলেছেন, তার বিরুদ্ধে সিআর মামলার ওয়ারেন্ট রয়েছে। পল্লবী থানা পুলিশের চাহিদার পরিপ্রেক্ষিতে ক্যান্টনমেন্ট থানা পুলিশ তাকে আটক করেছে।
‘আমরা তাকে আনতে যাচ্ছি, তাকে হাতে পেলে বিস্তারিত বলতে পারব’, বললেন পুলিশের এই কর্মকর্তা।
২০২০ সালের ৬ জুলাই র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর কার্যালয়ে অভিযান চালানো হয়। এই সময় পরীক্ষা ছাড়াই করোনার সনদ দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেওয়ার প্রমাণ পাওয়া যায়।