টঙ্গীতে পুলিশের অভিযানে বিপুল মাদক উদ্ধার, গ্রেফতার ৪০

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক ২৭০ গ্রাম হেরোইন, ২০ পিস ইয়াবা এবং মাদক

2026-07-20T13:42:33+00:00
2026-07-20T13:44:45+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে পুলিশের অভিযানে বিপুল মাদক উদ্ধার, গ্রেফতার ৪০
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১:৪২ পিএম  আপডেট: ২০.০৭.২০২৬ ১:৪৪ পিএম  (ভিজিট : ৪০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক ২৭০ গ্রাম হেরোইন, ২০ পিস ইয়াবা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এসময় ৫ নারীসহ মোট ৪০ জন মাদকাসক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৯ জুলাই) বিকেলে থেকে রাত পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। 

অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বেলায়েত হোসেন।
তিনি জানান, হাজী মাজার বস্তিকে কেন্দ্র করে মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান চলাকালে বস্তির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে আনুমানিক ২৭০ গ্রাম হেরোইন, ২০ পিস ইয়াবা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। 

একই সঙ্গে ঘটনাস্থল থেকে ৫ নারীসহ ৪০ জনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক সেবন ও মাদক বিক্রির সঙ্গে জড়িত বলে জানায় পুলিশ। এই অঞ্চলকে মাদক মুক্ত করতে এপিবিএন পুলিশ মোতায়ন থাকবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy