যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের জেরে তেলের দামে নতুন রেকর্ড

বুলেটিন ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত তীব্র হওয়ায় বিশ্ববাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক

2026-07-20T14:05:13+00:00
2026-07-20T14:05:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের জেরে তেলের দামে নতুন রেকর্ড
বুলেটিন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ২:০৫ পিএম   (ভিজিট : ৩১)
ফাইল ছবি
X

ফাইল ছবি

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত তীব্র হওয়ায় বিশ্ববাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়িয়েছে।

আল জাজিরা বলছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত আরও তীব্র হওয়ায় সোমবার (২০ জুলাই) এশিয়ার বাজারে লেনদেন শুরুর সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। টানা নবম রাতের মতো ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর বৈশ্বিক জ্বালানি বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দেয়। মূলত ইরানের হামলায় দুই মার্কিন সেনাসদস্য নিহত হওয়ার পর এই হামলা শুরু হয়। এর জবাবে তেহরানও অন্তর্বর্তী শান্তি চুক্তির আওতায় দেয়া প্রতিশ্রুতি স্থগিত করে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয়।

সোমবার বাংলাদেশ সময় ভোরে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৭৫ ডলার বা ৩ দশমিক ১২ শতাংশ বেড়ে দাঁড়ায় ৯০ দশমিক ৮৫ ডলারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৫৬ ডলার বা ৩ দশমিক ১০ শতাংশ বেড়ে হয় ৮৫ দশমিক ৫ ডলার।

বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় পাঁচ ভাগের এক ভাগ সরবরাহ হঠাৎ করেই উপসাগরীয় অঞ্চলে আটকে পড়ায় বিশ্লেষকদের আশঙ্কা, সরবরাহ-সংকটের ঝুঁকি এবং সমুদ্রপথে বীমা ব্যয় বেড়ে যাওয়ায় বাজারে অস্থিরতা দীর্ঘায়িত হতে পারে।

আল জাজিরা বলছে, বিশ্ববাজারে তেলের দামের ঊর্ধ্বগতি শুরু হয় গত ৭ জুলাই। ওই দিন হরমুজ প্রণালির কাছে কাতারের একটি এলএনজিবাহী জাহাজ এবং সৌদি আরবের পতাকাবাহী একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়। এরপর ওই দিনের লেনদেন শেষে ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৩ দশমিক ৮৫ ডলারে ওঠে। একই সময়ে সমুদ্রপথটি ব্যবহারকারী জাহাজগুলোর জন্য ঝুঁকির মাত্রাও বাড়িয়ে দেয় সংশ্লিষ্ট সামুদ্রিক কর্তৃপক্ষ।

এরপর ২০ জুলাই ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়িয়ে যায়। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম বেড়ে দাঁড়ায় ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ৫ ডলার।

হামলা পাল্টা হামলার মধ্যে রোববার হরমুজ প্রণালি দিয়ে মাত্র চারটি জাহাজ চলাচল করেছে। এর আগের দিন অর্থাৎ শনিবার আটটি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছিল। প্রণালিতে জাহাজ চলাচল কমতে থাকায় জ্বালানি পরিবহন আরও সীমিত হয়ে পড়তে পারে বলে উদ্বেগ বেড়েছে।

এসপিআই অ্যাসেট ম্যানেজমেন্টের স্টিফেন ইনেস এএফপিকে বলেন, ‘বাজারকে এখন একই সঙ্গে পরস্পরবিরোধী দুটি বাস্তবতা বিবেচনায় নিয়ে লেনদেন করতে হচ্ছে।’

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি কমে আসা এবং শ্রমবাজার কিছুটা দুর্বল হওয়ায় সামগ্রিক মূল্যস্ফীতির চাপ সীমিত থাকতে পারে। তবে ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের দাম দীর্ঘ সময় উঁচু অবস্থানে থাকলে পরিবহন ও উৎপাদন ব্যয় বাড়বে। আর তেমনটি হলে ধীর হতে পারে অর্থনৈতিক প্রবৃদ্ধিও।’





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy