বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে গবাদিপশুর পাশে ‘দোহাজারী ব্লাড ব্যাংক’

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

দক্ষিণ চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় কাজ করার পর এবার বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে থাকা গবাদিপশুর পাশে

2026-07-20T15:41:49+00:00
2026-07-20T15:41:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে গবাদিপশুর পাশে ‘দোহাজারী ব্লাড ব্যাংক’
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৩:৪১ পিএম   (ভিজিট : ৩৪)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

দক্ষিণ চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় কাজ করার পর এবার বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে থাকা গবাদিপশুর পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন দোহাজারী ব্লাড ব্যাংক। 

সংগঠনটির উদ্যোগে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার বিভিন্ন প্লাবিত এলাকায় ক্ষতিগ্রস্ত পশুপালকদের মাঝে উন্নতমানের ভুষি-মিক্স গোখাদ্য বিতরণ করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এ কার্যক্রমে বন্যাকবলিত এলাকার বিভিন্ন কৃষকের বাড়িতে গিয়ে গোখাদ্য পৌঁছে দেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা। 

এতে উপস্থিত ছিলেন সংগঠনের এডমিন পরিষদের সদস্য মাঈনুদ্দিন হাসান, রাশেদুল ইসলাম ও কামরুল ইসলাম মোস্তফা, কার্যকরী পরিষদের সদস্য আশরাফুল ইসলাম হাবীব এবং সহ-কার্যকরী পরিষদের সদস্য তারেক হোসেনসহ অন্যরা।

সংগঠনের এডমিন মাঈনুদ্দিন হাসান বলেন, “সাম্প্রতিক বন্যায় অনেক পরিবারের সংরক্ষিত খড় পানিতে পচে নষ্ট হয়ে গেছে। পাশাপাশি শঙ্খ নদীর প্রবল স্রোতে ভেসে আসা বালুর স্তরে বিস্তীর্ণ এলাকার ঘাস নষ্ট হওয়ায় গবাদিপশুর জন্য প্রাকৃতিক খাদ্যেরও তীব্র সংকট দেখা দিয়েছে। 

এর সঙ্গে বাজারে গোখাদ্যের উচ্চমূল্য যুক্ত হওয়ায় নিম্নআয়ের পশুপালকেরা চরম বিপাকে পড়েছেন। এই পরিস্থিতিতে সংগঠনের এডমিন, কার্যকরী ও সহ-কার্যকরী পরিষদের সদস্যদের নিজস্ব অর্থায়নে ক্ষতিগ্রস্ত পরিবারের গবাদিপশুর জন্য গোখাদ্য বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।”

স্থানীয় বাসিন্দাদের মতে, বন্যার সময় ও পরবর্তী সময়ে ত্রাণ কার্যক্রমে সাধারণত মানুষের প্রয়োজনকেই অগ্রাধিকার দেওয়া হয়। ফলে গবাদিপশুর খাদ্যসংকট অনেক ক্ষেত্রে উপেক্ষিত থেকে যায়। এমন বাস্তবতায় পশুপালকদের পাশে দাঁড়িয়ে দোহাজারী ব্লাড ব্যাংকের এই ব্যতিক্রমী উদ্যোগ এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক বন্যার সময়ও সংগঠনটির স্বেচ্ছাসেবীরা বুকসমান পানি অতিক্রম করে দুর্গত মানুষের ঘরে ঘরে রান্না করা খাবার পৌঁছে দিয়েছিলেন। মানবিক নানা কার্যক্রমের ধারাবাহিকতায় এবার তারা জীবিকার অন্যতম অবলম্বন গবাদিপশুর খাদ্যসংকট মোকাবিলায় সহায়তার হাত বাড়িয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy