প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৩:৪১ পিএম (ভিজিট : ৮১)

X
ছবি: প্রতিনিধি
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সাম্প্রতিক অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসজনিত ক্ষতিগ্রস্তদেরকে পরিবারগুলোর মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) দুপুরে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ক্ষতিগ্রস্তদের হাতে সহায়তা তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে তাহমিনা মিতু ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান।
এ সময় মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ, উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারকে দ্বিতীয় ধাপে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে ৩০ জনকে চার হাজার টাকা করে এবং একজনকে ৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
দুর্যোগ মোকাবিলায় সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান বলেন, সকলে একসাথে কাজ করলে যেকোনো দুর্যোগ ও ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব। উপজেলা প্রশাসন ও পিআইও এ ক্ষেত্রে অনেক আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও সহায়তায় সরকারের এই মানবিক উদ্যোগ পর্যায়ক্রমে অব্যাহত রাখার অনুরোধ জানান তিনি।