অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবে ‘দ্বীপকুঞ্জ’ উদ্বোধন

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের নড়াগাতী থানার পানিপাড়া গ্রামের অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবে পর্যটক, দর্শনার্থী ও গলফপ্রেমীদের জন্য নির্মিত নতুন অবকাশ সুবিধা

2026-07-20T15:43:38+00:00
2026-07-20T15:43:38+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবে ‘দ্বীপকুঞ্জ’ উদ্বোধন
কালিয়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৩:৪৩ পিএম   (ভিজিট : ২৯)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

নড়াইলের নড়াগাতী থানার পানিপাড়া গ্রামের অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবে পর্যটক, দর্শনার্থী ও গলফপ্রেমীদের জন্য নির্মিত নতুন অবকাশ সুবিধা ‘দ্বীপকুঞ্জ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার( ১৯ জুলাই) বিকেলে ব্যতিক্রমী এ আয়োজনে মাত্র ৬ ও ৭ বছর বয়সী দুই শিশু আয়াত ইমরান শিযা ও আয়রা ইমরান সিহার হাতে উদ্বোধনের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের নেতৃত্ব ও সম্ভাবনার প্রতি সম্মান জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইরফান আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের প্রতিষ্ঠাতা, ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্রিয়াব)-এর প্রতিষ্ঠাতা সভাপতি, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই)-এর সাবেক আন্তর্জাতিক ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশ গলফ ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য খবির উদ্দিন আহমেদ। এছাড়া ক্লাবের কর্মকর্তা-কর্মচারী, ক্ষুদে গলফার, স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে খবির উদ্দিন আহমেদ বলেন, শৈশব থেকেই নেতৃত্বের গুণাবলি বিকাশের সুযোগ তৈরি করা প্রয়োজন। সে ভাবনা থেকেই উদ্বোধনী আয়োজনে শিশুদের সম্পৃক্ত করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আজকের শিশুরাই ভবিষ্যতে দক্ষ, সৃজনশীল ও মানবিক নেতৃত্বের মাধ্যমে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, অরুনিমা রিসোর্টে আগত পর্যটক ও গলফারদের জন্য আন্তর্জাতিক মানের আবাসন, প্রকৃতিনির্ভর পরিবেশ এবং আধুনিক সুবিধা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে নতুন অবকাঠামো যুক্ত করা হচ্ছে। ‘দ্বীপকুঞ্জ’ সেই পরিকল্পনারই একটি গুরুত্বপূর্ণ সংযোজন।

সভাপতির বক্তব্যে সিইও ইরফান আহমেদ বলেন, অতিথিদের জন্য শুধু আবাসনের ব্যবস্থা নয়, বরং প্রকৃতির সান্নিধ্যে স্মরণীয় অভিজ্ঞতা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। পরিবার, বন্ধু ও করপোরেট অতিথিদের জন্য অরুনিমা রিসোর্টকে একটি পূর্ণাঙ্গ অবকাশকেন্দ্র হিসেবে গড়ে তুলতে বিভিন্ন নতুন সুবিধা যুক্ত করা হচ্ছে।

উদ্বোধন শেষে অতিথিরা ‘দ্বীপকুঞ্জ’ পরিদর্শন করেন। এর নান্দনিক স্থাপত্য, মনোরম পরিবেশ ও আধুনিক সুযোগ-সুবিধার প্রশংসা করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy