সৈয়দপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৪:৫২ পিএম (ভিজিট : ৩৯)

X
ছবি : প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে শহরের কয়াগোলাহাট বাজারে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি সহায়তার অর্থের চেক ও খাদ্য-সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) দুপুরে গোলাহাট এলাকায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৩০৭ এর এমপি বিলকিস ইসলাম অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক ও খাদ্য-সামগ্রী বিতরণ করেন।
এসময় বিএনপি’ সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দল গফুর সরকার সাধারন সম্পাদক শাহিন আকতার, সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মে. সাব্বির হোসেনসহ জেলা বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।