সৈয়দপুরে লটারি, জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর সৈয়দপুরে গ্রামীণ কুটির ও শিল্প মেলার নামে লটারি, জুয়া ও অশ্লীলতা বন্ধের দাবিতে সচেতন নাগরিক সমাজ-সৈয়দপুরের উদ্যোগে

2026-07-20T16:53:40+00:00
2026-07-20T16:53:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সৈয়দপুরে লটারি, জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৪:৫৩ পিএম   (ভিজিট : ৪৮)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে গ্রামীণ কুটির ও শিল্প মেলার নামে লটারি, জুয়া ও অশ্লীলতা বন্ধের দাবিতে সচেতন নাগরিক সমাজ-সৈয়দপুরের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।

রোববার (১৯ জুলাই) জোহরের নামাজ শেষে শহরের রংপুর রোডের বড়-মসজিদ থেকে মিছিলটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিমানবন্দর সড়কের ট্রাফিক বক্সের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বক্তারা মেলার নামে লটারি ও জুয়া বন্ধ করার দাবি জানিয়ে বলেন, বিনোদনের আড়ালে কোনো ধরনের জুয়া গ্রহণযোগ্য নয়। জনস্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত লটারি ও জুয়ার বন্ধ করার কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায়। 

সমাবেশে বক্তব্য রাখেন- সংঠনের উপদেষ্ঠা হাফেজ মাওলানা নুরুল হুদা, সভাপতি গোলাম রব্বানী, জামে আরাবিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা ইলিয়াছ রিয়াজি, শাহবাজ উদ্দিন সবুজ প্রমূখ।

উল্লেখ্য, মেলায় লটারি ও জুয়া বন্ধের দাবিতে এর আগেও মিছিলসহ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তাছাড়া লটারি ও জুয়া বন্ধে গত তিনদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করেছে সচেতন নাগরিক সমাজ’ সৈয়দপুর সংগঠন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy