খানাখন্দে ভরা স্বরূপকাঠি বাস টার্মিনাল, চরম দুর্ভোগে যাত্রীরা

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি বাস টার্মিনালটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী, পরিবহন শ্রমিক, চালক

2026-07-20T14:16:50+00:00
2026-07-20T14:16:50+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
খানাখন্দে ভরা স্বরূপকাঠি বাস টার্মিনাল, চরম দুর্ভোগে যাত্রীরা
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ২:১৬ পিএম   (ভিজিট : ৫৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি


পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি বাস টার্মিনালটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী, পরিবহন শ্রমিক, চালক ও স্থানীয় ব্যবসায়ীরা। প্রতিদিন হাজারো মানুষের যাতায়াতের অন্যতম এই গুরুত্বপূর্ণ টার্মিনালটি এখন যেন দুর্ভোগের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

এই বাস টার্মিনাল থেকে প্রতিদিন ঢাকা ও বরিশাল রুটসহ দেশের বিভিন্ন গন্তব্যে বিভিন্ন পরিবহনের প্রায় ৩০০টি বাস চলাচল করে। এছাড়া মাহেন্দ্র, অটোরিকশা, সিএনজি, ভ্যান এবং বিভিন্ন পণ্যবাহী ট্রাকও নিয়মিত এই টার্মিনাল ব্যবহার করে। প্রতিদিন হাজার হাজার যাত্রী ও বিপুল পরিমাণ মালামাল পরিবহন হলেও দীর্ঘদিন সংস্কারের অভাবে টার্মিনালে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে।

সামান্য বৃষ্টি হলেই গর্তগুলোতে পানি জমে কাদাময় পরিবেশের সৃষ্টি হয়। এতে যাত্রীদের বাসে ওঠানামা করতে গিয়ে চরম ভোগান্তি পোহাতে হয়। নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের দুর্ভোগ আরও বেশি। অন্যদিকে শুকনো মৌসুমে ধুলাবালির কারণে পরিবেশ দূষিত হয়ে পড়ে।

বাসচালক মো. সোহেল বলেন, "প্রতিদিন এই ভাঙা রাস্তা দিয়ে বাস চালাতে গিয়ে অনেক ঝুঁকি নিতে হয়। যানবাহনের যন্ত্রাংশ দ্রুত নষ্ট হচ্ছে, রক্ষণাবেক্ষণ খরচও বেড়ে গেছে।"

যাত্রী রুবেল হোসেন বলেন, "বৃষ্টি হলে পুরো টার্মিনাল কাদায় ভরে যায়। বাসে উঠতে ও নামতে খুব কষ্ট হয়। অনেক সময় কাপড়-চোপড় পর্যন্ত নষ্ট হয়ে যায়।"

স্থানীয় ব্যবসায়ী আব্দুল করিম বলেন, "টার্মিনালের খারাপ অবস্থার কারণে যাত্রীদের চলাচল কমে যায়। এতে আমাদের ব্যবসায়ও নেতিবাচক প্রভাব পড়ছে। বহুবার সংস্কারের দাবি জানানো হলেও কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।"

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংস্কারের দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। গুরুত্বপূর্ণ এই বাস টার্মিনালটি দ্রুত সংস্কার, টেকসই ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ এবং যানবাহন চলাচলের উপযোগী করে গড়ে তোলার জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy