প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৫:২২ পিএম (ভিজিট : ৪৭)

X
ছবি : প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৩৬০ কেজি গাঁজাসহ শাকিল নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাতে উপজেলার বিনাউটি ইউনিয়নের হাজীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শাকিল কসবা উপজেলার কালতা গ্রামের শফিক মিয়ার ছেলে।
সোমবার বিকেলে গণমাধ্যম কর্মীদের কাছে জেলা পুলিশ মিডিয়া উইংস থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাতে উপজেলার বিনাউটি ইউনিয়নের হাজীপুর এলাকায় অভিযান পরিচালনা করে নম্বরপ্লেটবিহীন একটি পিকআপভ্যানসহ তাকে গ্রেফতার করা হয়। পরে পিকআপভ্যান তল্লাসী করে ৩৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতার শাকিল একজন চিহৃহিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ইতিপূর্বে থানায় আরো ৪টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে কসবা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।