কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতীতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।সোমবার বিকালে উপজেলা কনফারেন্স

2026-07-20T17:25:10+00:00
2026-07-20T17:25:10+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৫:২৫ পিএম   (ভিজিট : ৩০)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।

সোমবার বিকালে উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবার মানোন্নয়নে প্রশাসন কাজ করে যাবে। এ ক্ষেত্রে গণমাধ্যমের ইতিবাচক ও বস্তুনিষ্ঠ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উন্নয়ন কর্মকাণ্ড, জনসেবামূলক কার্যক্রম এবং বিভিন্ন সমস্যা তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এ সময় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন কার্যক্রম এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। উন্মুক্ত আলোচনায় প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও গঠনমূলক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy