ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আপডেট ম্যানেজমেন্ট অব হারপেস ইনফেকশন শীর্ষক একটি সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুর ১.৩০

2026-07-20T17:34:30+00:00
2026-07-20T17:34:30+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৫:৩৪ পিএম   (ভিজিট : ৩৯)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স "আপডেট ম্যানেজমেন্ট অব হারপেস ইনফেকশন শীর্ষক একটি সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর ১.৩০ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির সহযোগিতায় এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে হারপেস সিমপ্লেক্স ভাইরাস (এইচএসভি-১ এইচএসভি-২) এবং ভ্যারিসেলা-জোস্টার ভাইরাসজনিত সংক্রমণের আধুনিক চিকিৎসা পদ্ধতি, নতুন ওষুধের ব্যবহার, রোগ নির্ণয় এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। চিকিৎসকদের রোগ ব্যবস্থাপনায় সর্বশেষ বৈজ্ঞানিক তথ্য ও চিকিৎসা নির্দেশিকা সম্পর্কে অবহিত করাই ছিল এ সেমিনারের মূল উদ্দেশ্য।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয়াঙ্ক কুন্ডু-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. আহসান হাবিব সরকার, মেডিকেল অফিসার ডা. সাদিয়া আফরিন, ডা. মো. জিসানুর রহমান, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির এক্সিকিউটিভ এমএসডি মো. সেলিম রেজা এবং  আরএসএম, আহসান হাবিব।

সেমিনারে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের চিকিৎসক, নার্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, হারপেস ভাইরাসজনিত সংক্রমণের আধুনিক চিকিৎসা ও প্রতিরোধ সম্পর্কে চিকিৎসকদের হালনাগাদ জ্ঞান বৃদ্ধি রোগীদের উন্নত সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy