ওমরাহ যাত্রীদের জন্য সুখবর, ভিসার মেয়াদ বাড়াল সৌদি আরব

বুলেটিন ডেস্ক

আন্তর্জাতিক

পর্যটন খাতকে আরও সম্প্রসারণের লক্ষ্যে ওমরাহ ভিসার মেয়াদ এক বছর (৩৬৫ দিন) করেছে সৌদি আরব। নতুন এই ভিসার

2026-07-20T17:44:25+00:00
2026-07-20T17:44:25+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ওমরাহ যাত্রীদের জন্য সুখবর, ভিসার মেয়াদ বাড়াল সৌদি আরব
বুলেটিন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৫:৪৪ পিএম   (ভিজিট : ৩৬)
ফাইল ছবি
X

ফাইল ছবি

পর্যটন খাতকে আরও সম্প্রসারণের লক্ষ্যে ওমরাহ ভিসার মেয়াদ এক বছর (৩৬৫ দিন) করেছে সৌদি আরব। নতুন এই ভিসার আওতায় দর্শনার্থীরা এক বছরের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন এবং প্রতিবার সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন।

সোমবার (২০ জুলাই) সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে। নতুন এই উদ্যোগের মাধ্যমে ধর্মীয় পর্যটনের পাশাপাশি আন্তর্জাতিক পর্যটকদের জন্য ভ্রমণ আরও সহজ ও আকর্ষণীয় হবে বলে আশা করছে সৌদি কর্তৃপক্ষ।

তবে প্রতিবার সৌদিতে প্রবেশের আগে ভিসাধারীদের সরকারি অনলাইন প্ল্যাটফর্ম নুসুক থেকে একটি প্যাকেজ কিনতে হবে। প্যাকেজের মেয়াদ ভিসার বাকি সময়ের চেয়ে বেশি হতে পারবে না। এছাড়া আসার আগে নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ অনুমতিপত্রও নিতে হবে।

হজ মৌসুমে ওমরাহ ভিসা বন্ধ থাকবে। আরবি জিলকদ মাসের ১ তারিখ থেকে জিলহজ মাসের ১৩ তারিখ পর্যন্ত এই ভিসা অচল থাকবে। এ সময়ে ভিসাধারীরা সৌদিতে প্রবেশ করতে পারবেন না।

সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের ‘সৌদি ভিশন ২০৩০’ এর লক্ষ্য পূরণে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এই পরিবর্তনের ফলে ওমরাহ পালনকারীদের জন্য সৌদি সফর অনেক সহজ ও নমনীয় হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy