নওগাঁয় বিপুল পরিমাণ ফেন্সিডিল ধ্বংস

নওগাঁ প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁয় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ফেন্সিডিল ধ্বংস করেছে জেলা প্রশাসন।আজ সোমবার (২০ জুলাই) দুপুর ১টার দিকে নওগাঁ জেলা প্রশাসকের

2026-07-20T18:23:22+00:00
2026-07-20T18:23:22+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নওগাঁয় বিপুল পরিমাণ ফেন্সিডিল ধ্বংস
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৬:২৩ পিএম   (ভিজিট : ৩৮)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

নওগাঁয় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ফেন্সিডিল ধ্বংস করেছে জেলা প্রশাসন। 

আজ সোমবার (২০ জুলাই) দুপুর ১টার দিকে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে রোলার দিয়ে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট (মালখানা) আরেফিন রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মনিরুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা। ধ্বংস কার্যক্রমে সহযোগিতা করে জেলা ফায়ার সার্ভিসের একটি দল।

প্রশাসন জানায়, গত ৬ বছরে জেলার বিভিন্ন এলাকা থেকে মাদককারবারিদের কাছ থেকে এসব ফেন্সিডিল জব্দ করা হয়েছিল। এসব ঘটনায় মামলা দায়েরের পর জব্দ করা মাদকদ্রব্যগুলো আদালতের নির্দেশে মালখানায় সংরক্ষিত ছিল। পরে আইনি প্রক্রিয়া শেষে তা ধ্বংস করা হয়।

নওগাঁ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট (মালখানা) আরেফিন রহমান জানান, ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ১৫১টি মামলায় মোট ১৬ হাজার ৬১ পিস ফেন্সিডিল জব্দ করা হয়েছিল। সংশ্লিষ্টদের উপস্থিতিতে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy