প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৮:২৯ পিএম (ভিজিট : ৬৫)

X
এমপি সালাম পিন্টু
টাঙ্গাইলের ভূঞাপুরে খরিপ ২০২৬-২৭ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৪'শ কৃষক ও প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুস সালাম পিন্টু।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মোট ১ হাজার ৪'শ কৃষক ও বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ফলজ গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ করা হয়। বিতরণ করা চারার মধ্যে রয়েছে ৭৮০টি আম, ১৩০টি জলপাই এবং ৪৯টি জামের চারা। এছাড়াও উপকারভোগীদের মধ্যে জৈব সার প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব রহমান, উপজেলা কৃষি অফিসার মোঃ মোখলেছুর রহমান, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলুসহ উপজেলা প্রশাসন, কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।