চাঁদাবাজ ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করলেন এমপি

কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

মাদক সেবন বন্ধ কর, সুশিল সমাজ গড়ে তুলো এই শ্লোগান সামনে রেখে গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে মাদকবিরোধী সুধী সমাবেশ

2026-07-20T20:36:40+00:00
2026-07-20T20:36:40+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চাঁদাবাজ ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করলেন এমপি
কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৮:৩৬ পিএম   (ভিজিট : ৩২)
মাদকবিরোধী সুধী সমাবেশ
X

মাদকবিরোধী সুধী সমাবেশ

মাদক সেবন বন্ধ কর, সুশিল সমাজ গড়ে তুলো এই শ্লোগান সামনে রেখে গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২০ জুলাই) বিকাল ৪ টায় কোনাবাড়ী নতুন বাজার এম এম মাঠে  সমাবেশ অনুষ্ঠিত হয়। মাদক বিরোধী এই সুধী সমাবেশে উপস্থিত হয়ে মাদক নির্মূলে বক্তব্য দেন গাজীপুর ১ আসনের  সংসদ সদস্য মজিবুর রহমান এমপি,  গাজীপুর ২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি এমপি, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন গাজীপুরের পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার, কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইফতেখার হোসেনসহ ডাক্তার,শিক্ষক, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন।

সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর ২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল‌ করিম রনি বলেন সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক নির্মূল‌ করতে হলে জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে এবং যারা মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের যারা শেল্টার দিচ্ছে তাদের আগে চিহ্নিত করতে হবে।যে সকল মাদক কারবারি, চাঁদাবাজ ও সন্ত্রাসীরা বিএনপির সাথে ঘোরাঘুরি করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মঞ্জুরুল করিম রনি এমপি।

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার স্থানীয়দের উদ্দেশে বলেন সন্ত্রাস,মাদক ও স্থানীয় চাঁদাবাজদের সনাক্ত করে দেন তাহলে আমরা তাদের  বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবো। আপনারা ওই ধরনের অপরাধী সম্পর্কে সঠিক তথ্য দেন তাহলে এখানে ২ জন এমপি আছেন, পুলিশ কমিশনারসহ আমরা এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবো।

এসময় তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন যদি কেউ কোনো চাঁদাবাজ ও সন্ত্রাসীকে ধরিয়ে দিতে পারে, তাকে ১ লক্ষ টাকা করে পুরষ্কার দেওয়া হবে। এবং কোনো মাদক কারবারিকে ধরিয়ে দিলে তাকে ‌৫০ হাজার টাকা পুরস্কার দিবো এবং সমাজ থেকে এই ধরণের মাদক কারবারি, চাঁদাবাজ ও সন্ত্রাসীকে আইনগত ভাবে কঠোর হস্তে দমন করবো।

মাদক বিরোধী সুধী সমাবেশে সভাপতির বক্তব্যে গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান  বলেন‌ একটি চক্র আছে তারা আমাদের দেশের উন্নয়নে বাধাগ্রস্ত করছে, এদেশের মানুষের ভাগ্যের উন্নয়নের কাজে বাঁধাগ্রস্থ করছে। তাদের কারণে আমরা আমাদের প্রত্যাশা পুরণ করতে পারছিনা। এইজন্য এই ধরণের সন্ত্রাস,মাদক ও চাঁদাবাজদের কঠোর হস্তে দমন করতে পুলিশ প্রশাসন,  এমপি ও সিটি কর্পোরেশনের প্রশাসক এবং  এই সমাজের সবার সম্মিলিত প্রচেষ্টায় এই ধরণের অপরাধীদের আইনগত ভাবে দমন করার প্রতিশ্রুতি দেন মজিবুর রহমান এমপি।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy