মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগের ঘোষণা

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী সদস্য অশোক কুমার মণ্ডল দলীয় পদ ও সাংগঠনিক দায়িত্ব থেকে

2026-07-20T21:02:14+00:00
2026-07-20T21:02:14+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগের ঘোষণা
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৯:০২ পিএম   (ভিজিট : ৪৪)
অশোক কুমার মণ্ডল
X

অশোক কুমার মণ্ডল

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী সদস্য অশোক কুমার মণ্ডল দলীয় পদ ও সাংগঠনিক দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

রোববার বিকেল ৪টায় মুকসুদপুর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে দেওয়া লিখিত প্রেস নোটে অশোক কুমার মণ্ডল বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ড, নীতি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে তাঁর আদর্শ, নীতি ও ব্যক্তিগত বিশ্বাসের অসামঞ্জস্য দেখা দিয়েছে। এসব কর্মকাণ্ড তাঁর বিবেক, নীতি ও আদর্শকে আঘাত করেছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, এসব কারণে খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী সদস্যপদসহ দলের সব সাংগঠনিক দায়িত্ব থেকে তিনি স্বেচ্ছায় পদত্যাগ ও অব্যাহতি নিচ্ছেন।

অশোক কুমার মণ্ডল আরও বলেন, ‘আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমার আর কোনো সাংগঠনিক সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।’ 

তবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় তিনি সবসময় সচেষ্ট থাকবেন বলে জানান। পাশাপাশি রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

প্রেস নোটে উল্লেখ করা হয়, অশোক কুমার মণ্ডল মৃত অমলেন্দু মণ্ডলের ছেলে। তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy