ইউএনওর অভিযানে ফুলপুরে চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের ফুলপুরে মৎস্যসম্পদ রক্ষা ও জলজ প্রাণীর প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না

2026-07-20T21:54:43+00:00
2026-07-20T21:54:43+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ইউএনওর অভিযানে ফুলপুরে চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৯:৫৪ পিএম   (ভিজিট : ৭৭)
চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস
X

চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

ময়মনসিংহের ফুলপুরে মৎস্যসম্পদ রক্ষা ও জলজ প্রাণীর প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। 

সোমবার (২০ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে সদর ইউনিয়নের রওয়ার বিল ও নওগাঁ ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ। 

অভিযানকালে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ ধারায় মোট ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল এবং ৫টি কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধার হওয়া জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ১০ হাজার টাকা। 

অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. উজ্জল হোসেন, গ্রাম পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ বলেন, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং জলজ প্রাণীর নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নিষিদ্ধ জালের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy