ব‌রিশা‌লে র‌্যা‌বের অ‌ভিযা‌নে ধর্ষণ মামলার আসামি আটক

ব‌রিশাল অ‌ফিস

সারাবাংলা

বরিশালে ৬ষ্ঠ শ্রেণীর মাদ্রাসা ছাত্রী গণধর্ষণ মামলার অন্যতম প্রধান অাসামী‌কে গ্রেফতার ক‌রে‌ছে র‍্যাব-৮ । ২০ জুলাই বিকালে বরিশাল

2026-07-20T21:46:26+00:00
2026-07-20T21:46:26+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ব‌রিশা‌লে র‌্যা‌বের অ‌ভিযা‌নে ধর্ষণ মামলার আসামি আটক
ব‌রিশাল অ‌ফিস
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৯:৪৬ পিএম   (ভিজিট : ৫২)
ছবি প্রতিনিধি
X

ছবি প্রতিনিধি

বরিশালে ৬ষ্ঠ শ্রেণীর মাদ্রাসা ছাত্রী গণধর্ষণ মামলার অন্যতম প্রধান অাসামী‌কে গ্রেফতার ক‌রে‌ছে র‍্যাব-৮ । ২০ জুলাই বিকালে বরিশাল মেট্রোপলিটন এলাকার বন্দর থানাধীন চরপত্তানিয়া এলাকায় অভিযান চা‌লি‌য়ে মোঃ সাঈদ নামে ওই ব‌্যক্তি‌কে অাটক করা হয়।
র‌্যাব ৮ এর ব‌রিশাল সদর দপ্তর থে‌কে পাঠা‌নো এক প্রেস বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়, 

ব‌রিশাল কোতয়ালী থানাধীন রাজারচর গ্রা‌মের মোঃ সাইদ ও তার সহ‌যোগীরা গত ১০ জুলাই রা‌তে প্রতি‌বেশী মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধারা‌লো অ‌স্ত্রের মু‌খে পার্শবর্তী এলাকায় নিয়ে গিয়ে ধর্ষন করে। 

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে  কোতয়ালী মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনার পর থে‌কে র‍্যাব-৮ এর একটি আভিযানিক টিম ধর্ষনে অ‌ভিযুক্ত সাইদ‌কে গ্রেফতা‌রে অ‌ভিযান চালায়। 

এর ধারাব‌াহিকতায় ২০ জুলাই বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানাধীন চরপত্তানিয়া এলাকায় অভিযান পরিচালনা করে গণধর্ষণ মামলার অন্যতম মূলহোতা মোঃ সাইদকে (২২)  গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব। 

গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়ে‌ছে ব‌লে র‌্যাব জা‌নি‌য়ে‌ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy