উখিয়ায় ৮ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের উখিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।সোমবার (২০

2026-07-21T10:37:19+00:00
2026-07-21T10:37:19+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
উখিয়ায় ৮ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১০:৩৭ এএম   (ভিজিট : ৪২)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) বিকেল ৩টা ২০ মিনিটে উখিয়া উপজেলার মরিচ্যা বাজারের হাজী রশিদ মার্কেটের পশ্চিম পাশে, মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পার্শ্বে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পূর্ব পাশের ফুটপাতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের হলুদবুনিয়া এলাকার শহিদুল ইসলাম (১৯) এবং মধ্যম হলুদিয়া এলাকার মো. শিহাবউদ্দিন ওরফে সাহাবউদ্দিন (২১)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহিদুল ইসলামের হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে স্কচটেপ ও টিস্যু পেপারে মোড়ানো চারটি পোটলায় রাখা মোট ৮ হাজার পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার প্যাকেটসহ ওজন ৭২০ গ্রাম। এ সময় শহিদুল ইসলামের কাছ থেকে একটি আইফোন ১৩ প্রো মোবাইল ফোনও জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় উখিয়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সোমেন মন্ডল।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy