প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৪:০২ পিএম (ভিজিট : ৩১)

X
ছবি: প্রতিনিধি
নেত্রকোনা শহরের বড়বাজারে আগুনে ৬ টি দোকান পুড়েছে। একই সাথে তিনটি টিনশেড আধাপাকা বাসাও আগুনে ভস্মিভূত হয়।
শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে প্রথমে একটি দোকানে আগুন লাগে। মুহুর্তেই তা পাশের আরো ৫ টি দোকানে ছড়িয়ে পড়ে।
আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের ৩ জন আহত হয়েছেন। আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিট, স্থানীয় মানুষ, পুলিশ, বিজিবি, রেডক্রসের স্বেচ্ছাসেবকেরা আগুন নেভাতে ও নিরাপত্তা বিধানে কাজ করেন। প্রায় ২ ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসলেও ভোর সাড়ে ৫ টা নাগাদ সস্পূর্ণভাবে আগুন নেভানো হয়।
নেত্রকোনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খানে আলম খান জানান, বিদ্যুতের গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অন্তত দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ নুরুজ্জামান, পুলিশ সুপার তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।