৪৩ বছরের তলানিতে যুক্তরাষ্ট্রের তেল মজুত, জ্বালানি নিরাপত্তায় নতুন শঙ্কা

বুলেটিন ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত (স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ-এসপিআর) টানা দুই সপ্তাহ ধরে কমে ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে

2026-07-21T12:30:04+00:00
2026-07-21T12:30:04+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
৪৩ বছরের তলানিতে যুক্তরাষ্ট্রের তেল মজুত, জ্বালানি নিরাপত্তায় নতুন শঙ্কা
বুলেটিন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১২:৩০ পিএম   (ভিজিট : ৩২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত (স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ-এসপিআর) টানা দুই সপ্তাহ ধরে কমে ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

মার্কিন জ্বালানি বিভাগের তথ্যের বরাতে রয়টার্স জানিয়েছে, গত সপ্তাহে দেশটির কৌশলগত মজুত থেকে প্রায় ৫১ লাখ ব্যারেল অপরিশোধিত তেল কমে মোট মজুত দাঁড়িয়েছে ৩১ কোটি ১৪ লাখ ব্যারেলে। চার দশকেরও বেশি সময়ের মধ্যে এটিই সর্বনিম্ন মজুত, যা বৈশ্বিক জ্বালানি বাজার ও যুক্তরাষ্ট্রের জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারির শেষ দিকে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১০ কোটি ৪০ লাখ ব্যারেলের বেশি কমেছে। আন্তর্জাতিক জরুরি তেল ছাড় কর্মসূচির অংশ হিসেবে মোট ১৭ কোটি ২০ লাখ ব্যারেল তেল ছাড়ার পরিকল্পনা বাস্তবায়ন করছে ওয়াশিংটন।

প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারির শেষ দিকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে ওয়াশিংটনের কৌশলগত তেল মজুত (এসপিআর) থেকে এখন পর্যন্ত ১০ কোটি ৪০ লাখ ব্যারেলের বেশি তেল কমেছে। আন্তর্জাতিক জরুরি তেল সরবরাহ কর্মসূচির আওতায় বাজারের স্থিতিশীলতা ধরে রাখতে যুক্তরাষ্ট্র মোট ১৭ কোটি ২০ লাখ ব্যারেল তেল ছাড়ার পরিকল্পনা বাস্তবায়ন করছে। 

ইরানকে ঘিরে সংঘাতের কারণে হরমুজ প্রণালিতে তেল সরবরাহ ও জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) সদস্য দেশগুলোর সঙ্গে সমন্বয় করে এই তেল ছাড়ছে যুক্তরাষ্ট্র।

মার্কিন জ্বালানি বিভাগ জানিয়েছে, এ পর্যন্ত প্রায় ১৩ কোটি ৩০ লাখ ব্যারেল তেল ছাড়ের অনুমোদন দেওয়া হয়েছে।

এদিকে গত ১০ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ও কৌশলগত তেল মজুত মিলিয়ে মোট মজুত ছিল ৭২ কোটি ৬২ লাখ ব্যারেল, যা ১৯৮৪ সালের পর সর্বনিম্ন। ১৭ জুলাই শেষ হওয়া সপ্তাহের হালনাগাদ তথ্য আগামী বুধবার প্রকাশ করা হবে।

১৯৭০-এর দশকের বৈশ্বিক তেল সংকটের পর যুক্তরাষ্ট্র এই কৌশলগত তেল মজুত গড়ে তোলে। বর্তমানে মেক্সিকো উপসাগরীয় উপকূলের ভূগর্ভস্থ লবণ গুহায় তেল সংরক্ষণ করা হয়, যার সর্বোচ্চ ধারণক্ষমতা প্রায় ৭১ কোটি ৪০ লাখ ব্যারেল।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy