চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শনে এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার চলমান অবকাঠামো উন্নয়ন কাজের অগ্রগতি ও মান যাচাই করতে সরেজমিনে পরিদর্শন করেছেন এশীয় উন্নয়ন ব্যাংক-

2026-07-21T12:53:09+00:00
2026-07-21T12:53:09+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শনে এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১২:৫৩ পিএম   (ভিজিট : ২৮)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার চলমান অবকাঠামো উন্নয়ন কাজের অগ্রগতি ও মান যাচাই করতে সরেজমিনে পরিদর্শন করেছেন এশীয় উন্নয়ন ব্যাংক- এডিভি ও ফরাসি উন্নয়ন সংস্থা- এএফডি এর প্রতিনিধি সিনথিয়া মিলাসহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সোমবার দুপুরে প্রতিনিধি দলটি চুনারুঘাট পৌরসভা কার্যালয়ে পৌঁছালে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এক আলোচনা  সভায় পৌর হিসাব রক্ষক মোঃ লিয়াকত আলী চুনারুঘাট পৌরসভার চলমান প্রকল্পসমূহের বিস্তারিত তুলে ধরেন। পরিদর্শনকালে এডিভি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা কাজের মান, ম্যাটেরিয়ালের গুণগত দিক এবং কাজের গতি খতিয়ে দেখেন। 

তিনি স্থানীয় বাসিন্দাদের সাথেও কথা বলে তাদের মতামত জানেন। এএফডির ক্যান্টি ডিরেক্টর সিনথিয়া মিলা সাংবাদিকদের বলেন, চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজের অগ্রগতি আমাদের প্রত্যাশা অনুযায়ী। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে এখানকার মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত হবে। তবে কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। 

এডিভির সিনিয়র প্রজেক্ট ডিরেক্টর অমিত রায় বলেন, নিরাপদ পানি ও নারীদের অগ্রঅধিকার দিয়ে সামাজিক প্রজেক্ট গুলো চালিয়ে নিতে হবে। এলজিইডি মন্ত্রণালয়ের প্রজেক্ট ডিরেক্টর তোফায়েল আহমেদ বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা এই প্রকল্প বাস্তবায়ন করছি। জনগণের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। 

উন্নয়নের কাজ নির্দিষ্ট সময়ের ভিতরে শেষ করার তাগিদ দেন। অর্থমন্ত্রালয়ের যুগ্ন সচিব মোস্তফা মোর্শেদ বলেন, চুনারুঘাট পৌরসভার বাজার হাট, স্থায়ী ভবনসহ বাজারে যানযট নিরসনে দ্রুত কাজ করতে হবে বলে নির্দেশনা প্রদান করেন। চুনারুঘাট পৌর প্রশাসক গালিব চৌধুরী বলেন, উন্নয়ন সহযোগী সংস্থা এডিভিও এএফডি এবং এলজিইডির সহযোগিতা ছাড়া এত বড় উন্নয়ন সম্ভব ছিল না। প্রতিনিধিদের দেওয়া পরামর্শ আমরা অক্ষরে অক্ষরে পালন করবো। 

অচিরেই চুনারুঘাট একটি আধুনিক ও পরিকল্পিত পৌরসভা হিসেবে গড়ে উঠবে। এ সময় উপস্থিত ছিলেন -প্রেসক্লাব সাংবাদিকবৃন্দসহ, পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন শামসু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর সিরাজ প্রমূখ।  





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy