সাঁথিয়ায় মাদ্রাসায় মাদকের আসর, পরিচালকসহ ৮ জনের সাজা

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার বনগ্রাম মাস্টার পাড়ায় বনিআদম ইন্টারন্যাশনাল ক্যাডেড মাদ্রাসায় মাদকের আখড়ায় হানা দিয়ে ৪ জনকে আটক

2026-07-21T13:35:08+00:00
2026-07-21T13:35:08+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সাঁথিয়ায় মাদ্রাসায় মাদকের আসর, পরিচালকসহ ৮ জনের সাজা
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১:৩৫ পিএম   (ভিজিট : ৩৬)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার বনগ্রাম মাস্টার পাড়ায় বনিআদম ইন্টারন্যাশনাল ক্যাডেড মাদ্রাসায় মাদকের আখড়ায় হানা দিয়ে ৪ জনকে আটক করে আতাইকুলা থানা পুলিশ। 

এছাড়াও অন্য এলাকা থেকে আরো ৪ জনকে মাদকসহ আটক করে। সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যককে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে আদালত।

থানা সুত্রে জানা যায়, আতাইকুলা থানার চৌকস দুর্দশী অফিসার ইনচার্জ মজিবর রহমানের দিক নির্দেশনায় অন্যান্য অফিসার ফৌর্স গোপন অভিযান চালিয়ে রবিবার দিনগত রাতে উক্ত বনিআদম মাদ্রাসা থেকে মাদকসহ ৪ জনকে আটক করে। আটককৃত মাদ্রসার পরিচালক মোঃ শরিফুল, পিতা- আব্বাস, সাং- বনগ্রাম, শহিদুল ইসলাম, পিতা- মোঃ আলাউদ্দিন, সাং- রসুলপুর, থানা- সাঁথিয়া, রবিন প্রধান, পিতা- মৃত - আবু প্রধান, সাং- কুমির গাড়ি, আঃ রহমান, পিতা- মৃত ময়েনউদ্দিন খা, সাং- কুমির গাড়ি, থানা- আতাইকুলা। এদের প্রত্যককে একমাসের সাজা দেয় আদালত। এছাড়াও রিয়ন, পিতা- ফারুক, সাং- দুবলিয়া, আতাইকুলা,জেলা-পাবনা (২০ দিন) বিনাশ্রম কারাদন্ড, আলাউদ্দিন ভুঁইয়া, পিতা - ধুনু ভুঁইয়া, সাং- বামনডাঙ্গা, থানা- আতাইকুলা,জেলা-পাবনা (এক মাস) বিনাশ্রম কারাদন্ড, বিল্লাল হোসেন, পিতা - মৃত গফুর প্রামানিক, সাং- তেবিলা, থানা- সুজানগর,  জেলা- পাবনা, (২০ দিন) বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। আতাইকুলা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মজিবর রহমান জানান আটককৃতদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারণির (৫)  ধারা মোতাবেক সামারি ট্রায়ালের মাধ্যমে কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। থানা এলাকাকে মাদক মুক্ত করতে অভিযান অবহ্যত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy