প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ২:১২ পিএম (ভিজিট : ৩৬)

X
ছবি : প্রতিনিধি
আটঘরিয়া উপজেলা সদর প্রাণকেন্দ্রে অবস্থিত দেবোত্তর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ১১ সদস্য বিশিষ্ট ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক প্রধান শিক্ষক ও আটঘরিয়া সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া, সহ-সভাপতি দাতা সদস্য খলিলুর রহমান খান ও সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ারা বেগম নির্বাচিত হয়েছেন।মঙ্গলবার (২১ জুলাই) এই নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত নতুন ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যরা হলেন বিদ্যুৎসাহী সদস্য সায়াদ রাব্বি ও আরিফা খাতুন, অভিভাবক সদস্য আনিসুর রহমান, শরিফুল ইসলাম, পারুল পারভীন ও তানিয়া খাতুন, উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিলকিস খাতুন এবং শিক্ষক প্রতিনিধি আলতাফ হোসেন।
এসময় বিদ্যালয়ের সফলতা কামনা করে এবং সার্বিক সহযোগীতার আশ্বাস দিয়ে বক্তব্য রাখেন নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুস সাত্তার মিয়া।