প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ২:৩৭ পিএম (ভিজিট : ৮৩)

X
ছবি: প্রতিনিধি
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিশেষ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী, শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানসহ মোট ৪টি টি ক্যাটাগরিতে ৬০টি পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও )তাপসী রাবেয়ার সভাপতিত্বে,উপজেলা একাডেমিক সুপার ভাইজার কফিল উদ্দিন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু তৌহিদ।
আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন আব্দু,উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মো. বোরহান উদ্দিন খান, রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম, আখাউড়া প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন লিটন প্রমুখ।
বক্তারা বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা শিক্ষকদের নিষ্ঠা ও ত্যাগের প্রশংসা করেন।