প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ২:৫৯ পিএম (ভিজিট : ৩৮)

X
বরিশাল জেলা পুলিশের মাস্টার প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান।
বরিশাল জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। ২১ জুলাই মঙ্গলবার সকাল ৯ টায় জেলা পুলিশ লাইনস মাঠে এ দৃষ্টিনন্দন মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
প্যারেডে সালাম ও অভিবাদন গ্রহণ করেন জেলা পুলিশ সুপার এ, জেড, এম মোস্তাফিজুর রহমান। তার দূরদর্শী নেতৃত্ব আর অভিভাবকসুলভ উপস্থিতি পুরো প্যারেড গ্রাউন্ডে এক অন্যরকম উদ্দীপনার সৃষ্টি করে।
প্যারেডে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার মাইনুল ইসলাম আকাশ। প্যারেড শেষে পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ও দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আলাউল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) মোঃ মাসুম বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল) আবু ছালেহ্ মোঃ আনছার উদ্দিন সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।