দেওয়ানগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

সারাবাংলা

জামালপুরের দেওয়ানগঞ্জে জিঞ্জিরাম নদীতে ভেসে আসা অজ্ঞাত যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে নৌ থানা পুলিশ।মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে

2026-07-21T15:24:29+00:00
2026-07-21T15:24:29+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
দেওয়ানগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৩:২৪ পিএম   (ভিজিট : ৩০)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে জিঞ্জিরাম নদীতে ভেসে আসা অজ্ঞাত যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে নৌ থানা পুলিশ। 
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি এলাকার মুকিরচর এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, মঙ্গলবার সকালে জিঞ্জিরাম নদীতে উজান থেকে একটি মরদেহ ভেসে আসে। মরদেহটি ভাসতে ভাসতে মুকিরচর হাফেজের মোড় এলাকায় পৌঁছলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। 

পরে দুপুরের দিকে সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ও বাহাদুরাবাদ ঘাট নৌ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করেন।
দেওয়ানগঞ্জের সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, জিঞ্জিরাম নদী থেকে যুবকের মরদেহটি উদ্ধার করা হয়েছে। 

এঘটনায় বাহাদুরাবাদ নৌ থানা পুলিশ আইনগত ব্যবস্থা নেবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy