নাচোলে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে এমপি মিজানুর রহমানের মতবিনিময়

​নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

​চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার সুযোগ নিশ্চিত করার

2026-07-21T15:31:23+00:00
2026-07-21T15:31:23+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নাচোলে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে এমপি মিজানুর রহমানের মতবিনিময়
​নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৩:৩১ পিএম   (ভিজিট : ৫১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

​চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে সকল প্রধান শিক্ষকদের নিয়ে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি ড. মু. মিজানুর রহমানের সাথে এক মাসিক সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (​২১ জুলাই) দুপুর সাড়ে ১২টায় নাচোল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

​নাচোল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মজনু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি ড. মু. মিজানুর রহমান।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস এবং জামায়াতের উপজেলা আমীর প্রভাষক ইয়াকুব আলী।

​এছাড়াও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ সভায় অংশ নেন। 

মতবিনিময়কালে প্রধান অতিথি বলেন, প্রাথমিক শিক্ষার গুণগত মান বাড়াতে শিক্ষক-শিক্ষিকাদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি এবং আধুনিক শিক্ষাদান পদ্ধতি অনুসরণ করা জরুরি। এছাড়া শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার সুযোগ সৃষ্টি এবং শারীরিক ও মানসিক বিকাশের জন্য প্রতিটি বিদ্যালয়ের খেলার মাঠ সচল ও উপযুক্ত রাখা প্রয়োজন।"

অপরদিকে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির উদ্দেশ্যে তিনি বলেন, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং ঝরে পড়া শিক্ষার্থীর হার হ্রাসে সকলকে একসাথে কাজ করতে হবে। এছাড়াও সভায় সার্বিক অবকাঠামোগত উন্নয়ন নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

​সভায় সভাপতি মো: মজনু মিয়া প্রাথমিক শিক্ষার সার্বিক অগ্রগতিতে সব শিক্ষককে আন্তরিকতার সাথে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান।

​এদিকে, মতবিনিময় সভার পূর্বে বেলা সাড়ে ১১টায় এমপি ড. মু. মিজানুর রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন। সেখানে তিনি উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারহানা নবী ও সকল চিকিৎসকদের সাথে হাসপাতালের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং ভর্তি থাকা রোগীদের খোঁজখবর নেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy