শ্রীমঙ্গলে ১৮ ফুট দৈর্ঘ্যের ও ৩৫ কেজি ওজনের বিশাল অজগর উদ্ধার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় প্রায় ১৮ ফুট দৈর্ঘ্য ও আনুমানিক ৩০–৩৫ কেজি ওজনের একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার

2026-07-21T15:38:00+00:00
2026-07-21T15:38:00+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে ১৮ ফুট দৈর্ঘ্যের ও ৩৫ কেজি ওজনের বিশাল অজগর উদ্ধার
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৩:৩৮ পিএম   (ভিজিট : ৩৫)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় প্রায় ১৮ ফুট দৈর্ঘ্য ও আনুমানিক ৩০–৩৫ কেজি ওজনের একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর প্রায় ১টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ৫ নম্বর পুল এলাকার বন্ধন কমিউনিটি সেন্টারের পাশে স্থানীয় বাসিন্দা ওয়াসিম মিয়া রাস্তা দিয়ে যাওয়ার সময় সাপটি দেখতে পান। পরে খবরটি দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।  

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ এবং বাবুল রবিদাস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় বিশাল আকৃতির অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

উদ্ধারকারীরা জানান, অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৮ ফুট এবং ওজন আনুমানিক ৩০ থেকে ৩৫ কেজি। এটি সুস্থ অবস্থায় ছিল।

পরে সাপটিকে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে শ্রীমঙ্গল বন্যপ্রানী  বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। বন বিভাগের তত্ত্বাবধানে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy