শহর সমাজসেবা গাইবান্ধার উদ্যোগে চেক বিতরণ অনুষ্ঠান

গাইবান্ধা প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক ২০২৫-২০২৬ অর্থ বছরে গাইবান্ধার সাধারণ স্বেচ্ছাসেবী সংস্থা সমূহের অনুকুলে এককালীন আর্থিক অনুদানের

2026-07-21T15:41:08+00:00
2026-07-21T15:41:08+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শহর সমাজসেবা গাইবান্ধার উদ্যোগে চেক বিতরণ অনুষ্ঠান
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৩:৪১ পিএম   (ভিজিট : ৪৪)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক ২০২৫-২০২৬ অর্থ বছরে গাইবান্ধার সাধারণ স্বেচ্ছাসেবী সংস্থা সমূহের অনুকুলে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়। 

১৯টি সংস্থায় ৪ লক্ষ ৮২ হাজার পাঁচশত টাকার চেক প্রদান করা হয়। মঙ্গলবার সকাল ১১ টায় শহর সমাজসেবা কার্যালয়ের হলরুমে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা কার্যালয় গাইবান্ধার উপ-পরিচালক মোঃ ইমাম হাসিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাাইবান্ধা ২ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল করিম। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-মোঃ ফেরদৌস সরকার রুম্মান সাবেক সভাাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গাইবান্ধা জেলা শাখা, একেএম ফেরদৌস আলম ফিরোজ, আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা পৌরসভা, মোঃ ফয়সাল কবির রানা, সহকারী সেক্রেটারী বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখা। এছাড়াও বিভিন্ন সংস্থার নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সংস্থাগুলোকে জনস্বার্থে কাজ করার উদাত্ত আহবান জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহর সমাজসেবা কর্মকর্তা রাজিব কুমার বাগচী।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy