চাঁপাইনবাবগঞ্জে বিজিবির ব্যবস্থাপনায় চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

সারাবাংলা

সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবাসীর কল্যাণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বদা মানবিক দায়িত্ব পালন করে আসছে|সেই ধারাবাহিকতায়

2026-07-21T15:43:14+00:00
2026-07-21T15:43:14+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে বিজিবির ব্যবস্থাপনায় চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৩:৪৩ পিএম   (ভিজিট : ৪২)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবাসীর কল্যাণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বদা মানবিক দায়িত্ব পালন করে আসছে| 

সেই ধারাবাহিকতায় ২১ জুলাই ২০২৬ তারিখ ০৯:০০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের মাহমুদা মতিউল্লাহ উচ্চ বিদ্যালয়ের মাঠে সীমান্তবর্তী দুর্গম চরাঞ্চলের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত জনগণের জন্য একটি মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়| এছাড়াও উক্ত মেডিকেল ক্যাম্পেইনে ভেটেরিনারী ডাক্তারের মাধ্যমে স্থানীয় গবাদি পশুর চিকিৎসা সেবা প্রদান করা হয়|  

 মানবিক উদ্যোগ সীমান্তবর্তী জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং বিজিবির প্রতি তাদের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় করবে| দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকান্ডের মাধ্যমে বিজিবি যে সর্বদা সীমান্তবাসীর পাশে রয়েছে, এই মেডিকেল ক্যাম্পেইন তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত| উক্ত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ৭০০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়| এছাড়া ২০০ টি গবাদি পশুর চিকিৎসা সেবা প্রদান করা হয়|

সীমান্তবর্তী জনগণের চিকিৎসা সেবার এই ক্যাম্পেইনে বিজিবি রাজশাহী সেক্টরের মেডিকেল অফিসার, চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের ০২ জন নারী ও শিশু বিশেষজ্ঞ, চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের ০১ জন চক্ষু বিশেষজ্ঞ, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) ও মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এ নিয়োজিত ০২ জন বেসামরিক চিকিৎসক এবং চাঁপাইনবাবগঞ্জ পশু হাসপাতালের ০১ জন ভেটেরিনারী ডাক্তারসহ মোট ০৮ জন চিকিৎসকের সমন্বয়ে গঠিত একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল এই স্বাস্থ্যসেবা প্রদান করেন| উক্ত ক্যাম্পেইনে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, ৫৩ বিজিবি’র উপ-অধিনায়কসহ অন্যান্য পদবীধারী বিজিবি সদস্যগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন|






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy