রাঙ্গুনিয়ায় গর্ভবতী গাভী জবাই করে মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক দিনমজুরের গোয়ালঘর থেকে পাঁচ মাসের গর্ভবতী একটি গাভী চুরি করে নিয়ে জবাই করেছে দুর্বৃত্তরা। একটি

2026-07-21T15:57:35+00:00
2026-07-21T15:57:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাঙ্গুনিয়ায় গর্ভবতী গাভী জবাই করে মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৩:৫৭ পিএম   (ভিজিট : ৩৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক দিনমজুরের গোয়ালঘর থেকে পাঁচ মাসের গর্ভবতী একটি গাভী চুরি করে নিয়ে জবাই করেছে দুর্বৃত্তরা। একটি নয়, দুটি প্রাণ কেড়ে নেওয়া এই নিষ্ঠুরতার সবচেয়ে করুণ দিক হলো- গাভীটির পেটে তখন বেড়ে উঠছিল আরেকটি নতুন প্রাণ, যে কখনো পৃথিবীর মুখ দেখার সুযোগই পেল না। আর গোয়ালঘরে ফেলে রাখা হয়েছে তারই আরেক সন্তান, সদ্য দুধ ছাড়া এক বাছুরকে- যে এখন মাতৃহারা, দিশাহারা।

মঙ্গলবার (২১ জুলাই) উপজেলার লালানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঘাগড়া খিল মোগল ডাবাইয়াপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

ভুক্তভোগী দিনমজুর মো. মাহবুব (৪০) ওই এলাকার বাসিন্দা আবদুল খালেক ওরফে খালেক হাজীর ছেলে। তিনি জানান, সোমবার রাত ৯টার দিকে সর্বশেষ গোয়ালঘরে গাভী আর তার বাছুরকে একসঙ্গে দেখেছিলেন তিনি—মা যেমন করে জিভ দিয়ে চেটে দিচ্ছিল বাছুরের গা, সেই দৃশ্যটাই ছিল শেষ স্বাভাবিক রাত। পরদিন ভোরে গোয়ালঘরে গিয়ে তিনি দেখেন এক হৃদয়বিদারক দৃশ্য- বাছুরটি একা দাঁড়িয়ে, ভীত-সন্ত্রস্ত, মা গাভীর কোনো চিহ্ন নেই কোথাও।

খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়দের মাধ্যমে তিনি জানতে পারেন, কাছাকাছি এক নির্জন সড়কে একটি গাভী জবাই করে মাংস নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলটি লালানগর ইউনিয়নের চতুজ্জেপাড়ার মুখে অবস্থিত।

সেখানে ছুটে গিয়ে মাহবুব দেখতে পান, দুর্বৃত্তরা ফেলে রেখে গেছে গাভীর লেজ, নাড়িভুঁড়ি ও শরীরের কিছু অবশিষ্টাংশ। এই চিহ্নগুলো দেখেই বুকটা ধক করে ওঠে তাঁর- নিশ্চিত হন, এটাই তাঁর সেই আদরের গাভী, যাকে তিনি নিজের সন্তানের মতো লালন করেছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy