যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

শহিদ জয়, যশোর

সারাবাংলা

যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯টায় পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা

2026-07-21T16:36:52+00:00
2026-07-21T16:36:52+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
শহিদ জয়, যশোর
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৪:৩৬ পিএম   (ভিজিট : ২৭)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯টায় পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

যশোর জেলা পুলিশের মাসিক এ কল্যাণ সভায় যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো.মিরাজুল ইসলাম (পিপিএম-সেবা) চলতি মাসের বিভিন্ন কল্যাণমূলক বিষয় ও পুলিশ সদস্যদের আবেদন উপস্থাপন করেন। 

পরে বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা তাদের সুবিধা-অসুবিধার বিষয়গুলো পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। পুলিশ সুপার তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং কয়েকটি বিষয়ে তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দেন।

সভায় দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সুজন কুমার মন্ডলসহ বিভিন্ন পদমর্যাদার ৩৫ জন পুলিশ ও নন-পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। এছাড়া অবসরজনিত কারণে (পিআরএল) যশোর জেলা পুলিশে কর্মরত ছয়জন পুলিশ সদস্যকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

এসভায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাখাওয়াত হোসেন, সার্কেল কর্মকর্তারা, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, পুলিশ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, ট্রাফিক পুলিশের টিআই প্রশাসনসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy